সত্য মানুষকে মুক্তি দেয় আর মিথ্যা মানুষকে ধ্বংস করে
সবচেয়ে বড় প্রতারণা হলো তোমার ভাইকে এমন কথা বলা যা সে বিশ্বাস করে ফেলে অথচ তুমি তাকে মিথ্যে বলেছ । — আল হাদীস (আবু দাউদ শরীফ ঃ)
কথায় কথায় মিথ্যা বলা মুনাফেকী আমল। হাদীসে পাকে মিথ্যাকে মুনাফেকী আমল বলা হয়েছে। হাদীসে বলা হয়েছে- সত্য মানুষকে মুক্তি দেয় আর মিথ্যা মানুষকে ধ্বংস করে। হতে পারে মিথ্যার আশ্রয়ে সাময়িক লাভবান হয়, কিন্তু সূর্যের আলো যেমন গোপন থাকে না তেমনি শেষ পর্যন্ত মিথ্যাও গোপন থাকে না। একদিন না একদিন প্রকাশ পেয়েই যায়। তখন লোকের সম্মুখে পূর্বের তুলনায় আরো অধিক অপদস্থ হতে হয়। মানুষের কাছে তার কোন ইজ্জত-সম্মান থাকে না। সকলেই তাকে মিথ্যাবাদী মনে করে। আর আল্লাহপাক তো প্রথম থেকেই তার মিথ্যা সম্পর্কে অবহিত আছেন। সুতরাং এরূপ লোকের ইহকাল পরকাল উভয় কালই ধ্বংসমুখী।
শরীরের গন্ধেই মানুষ চেনা যায়!
আপনার পাশের মানুষটি কোন ধরনের
ব্যক্তিত্বের অধিকারী, তার চারিত্র্যিক বৈশিষ্ট্য কেমন, মনের অবস্থা কেমন,
তা জানতে তার শরীরের গন্ধ শুঁকুন, তাহলেই সব জানতে পারবেন। কথাটি উদ্ভট
শোনাচ্ছে, বিশ্বাস হচ্ছে না? অবিশ্বাস্য ও
উদ্ভট মানের এ কথাটিকেই সত্য বলে দাবি করেছেন পোল্যান্ডের একদল গবেষক।
তাঁরা বলেছেন, কোনো মানুষের গায়ের গন্ধ অর্থাৎ পরনের জামাকাপড়ের গন্ধ
শুঁকেই বলে দেওয়া যাবে সেই মানুষটি কোন ধরনের ব্যক্তিত্বের অধিকারী ও তার
মানসিক অবস্থা।
গবেষকরা জানিয়েছেন,
কোনো মানুষের শরীরের গন্ধই ওই মানুষটির ব্যক্তিত্ব সম্পর্কে নির্দেশনা দেয়।
তিনি পুরুষ কিংবা নারী হোন। গবেষণায় অংশগ্রহণকারীদের পরিধানের পোশাকের
গন্ধ শুঁকে তাদের কার চরিত্রের মধ্যে কেমন উদ্বিগ্নতা, কর্তৃত্বপরায়ণতা
কিংবা বোহেমিয়ান মনোভাব রয়েছে তা লক্ষ করা হয়। গবেষণা প্রতিবেদনটি
ইউরোপিয়ান জার্নাল অব পারসোনালিটিতে প্রকাশ করা হয়েছে। প্রতিবেদনে জানানো হয়, এ গবেষণায় অংশগ্রহণকারীদের শরীরের গন্ধ শুঁকে
দৃশ্যায়িত ও শ্রুতিগোচর হওয়ার মতো ইঙ্গিতবাহী কিছু নির্দেশনার মাধ্যমে ওই
সব ব্যক্তির ব্যক্তিত্ব সম্পর্কে ধারণা নেওয়া হয়। প্রথমে ৩০ জন নারী ও ৩০
জন পুরুষকে কটনের সাদা টি-শার্ট পরানো হয় এবং একটানা তিন দিন ওই পোশাক পরে
থাকতে বলা হয়। এই সময়ের মধ্যে ওই নারী-পুরুষদের শরীরে কোনো ধরনের সুগন্ধি,
গন্ধনাশক কিংবা সাবান ব্যবহার করতে মানা করা হয়। এ ছাড়া ওই সময়ের মধ্যে
ধূমপান কিংবা মদপান কিংবা সুরভিত কোনো খাদ্য না খেতে বলা হয়।
তিন
দিন পর ওই টি-শার্টগুলো সংগ্রহ করে ১০০ নারী ও ১০০ পুরুষকে দেওয়া হয় গন্ধ
শুঁকে মূল্যায়ন করে ১ থেকে ১০-এর মধ্যে নম্বর দেওয়ার জন্য। প্রত্যেক
মূল্যায়নকারী ছয়টি টি-শার্ট বিষয়ে তাঁর মূল্যায়ন জমা দেন। এভাবে প্রত্যেকটি
টি-শার্ট ২০ জন মূল্যায়নকারী দ্বারা মূল্যায়িত হয়।
চূড়ান্ত
বিবেচনায় বিচারক মূল্যায়নকারীর ও নিজের মূল্যায়ন দ্বারা ওই টি-শার্ট
পরিধানকারী ব্যক্তির ব্যক্তিত্ব সম্পর্কে ধারণা প্রকাশ করেন। বিশেষত
চরিত্রের তিনটি বিষয়ে এ মূল্যায়ন হয়, যথা_বহির্মুখী অবস্থা, স্নায়ুবিক
অবস্থা ও কর্তৃত্বপরায়ণ মনোভাব।
এ
গবেষণার মূল্যায়ন যে একেবারেই সঠিক, তা নয়। কিন্তু বেশির ভাগ ক্ষেত্রেই
মূল্যায়ন সঠিক প্রমাণিত হয়েছে বলে দাবি করছেন গবেষক দলের প্রধান
ইউনিভার্সিটি অব ভ্রক্লাভের অধ্যাপক আগনিয়েজকা সরোকোভস্কা।
সূত্র : টাইমস অব ইন্ডিয়া (অনলাইন)।
কালের কন্ঠ
About the Author
Write About Yourself/Fellow Blogger Here!!!
Follow Me on Twitter [at] akashnill
Add this widget to your blog
Follow Me on Twitter [at] akashnill
Labels:
গবেষনা,
সারা বিশ্ব
Subscribe to:
Post Comments (Atom)
মানব জীবন সারাংশ
যা হয়েছে তা ভালই হয়েছে ,
যা হচ্ছে তা ভালই হচ্ছে,
যা হবে তাও ভালই হবে।
তোমার কি হারিয়েছে, যে তুমি কাঁদছ ?
তুমি কি নিয়ে এসেছিলে, যা তুমি হারিয়েছ?
তুমি কি সৃষ্টি করেছ, যা নষ্ট হয়ে গেছে?
তুমি যা নিয়েছ, এখান থেকেই নিয়েছ,
যা দিয়েছ এখানেই দিয়েছ।
তোমার আজ যা আছে ,
কাল তা অন্যকারো ছিল,
পরশু সেটা অন্যকারো হয়ে যাবে।
পরিবর্তনই সংসার এর নিয়ম ।
যা হচ্ছে তা ভালই হচ্ছে,
যা হবে তাও ভালই হবে।
তোমার কি হারিয়েছে, যে তুমি কাঁদছ ?
তুমি কি নিয়ে এসেছিলে, যা তুমি হারিয়েছ?
তুমি কি সৃষ্টি করেছ, যা নষ্ট হয়ে গেছে?
তুমি যা নিয়েছ, এখান থেকেই নিয়েছ,
যা দিয়েছ এখানেই দিয়েছ।
তোমার আজ যা আছে ,
কাল তা অন্যকারো ছিল,
পরশু সেটা অন্যকারো হয়ে যাবে।
পরিবর্তনই সংসার এর নিয়ম ।
জীবন মানে সংগ্রাম
চেয়েছিলাম শীতের কাছে
এক বিন্দু শিশির কণা
সে দিলো শৈত্যপ্রবাহ
আর তুষার ঝড়
বস্রহীন মানুষের আর্তনাদ
আর বেচেঁ থাকার যন্ত্রনা..
প্রকৃতির কাছে চেয়েছিলাম
একটি সুখের নীড়
সে দিলো নদীর ভাঙ্গন
আর সর্বনাশা জলোচ্ছ্বাস
এরই নাম জীবন,
বেচেঁ থাকা যায় না সংগ্রামহীন ..
এক বিন্দু শিশির কণা
সে দিলো শৈত্যপ্রবাহ
আর তুষার ঝড়
বস্রহীন মানুষের আর্তনাদ
আর বেচেঁ থাকার যন্ত্রনা..
প্রকৃতির কাছে চেয়েছিলাম
একটি সুখের নীড়
সে দিলো নদীর ভাঙ্গন
আর সর্বনাশা জলোচ্ছ্বাস
এরই নাম জীবন,
বেচেঁ থাকা যায় না সংগ্রামহীন ..
Popular Posts
- ডাউনলোড করুন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি- প্রকৌশলী মজিবুর রহমান Textbook For Class XI-XII
- বিভিন্ন রাশির জাতক-জাতিকার চারিত্রিক বৈশিষ্ট্য
- বাৎসরিক বাংলা রাশিফল 2015
- গর্ভবতীর ৯ মাসের বিপদ-আপদ
- সব রোগ নিরাময়ের এক বিধান প্রতিদিন দুই বেলা ত্রিফলা খান
- হিপনোটিজম বা সম্মোহনবিদ্যা : নিজেকে সম্মোহিত করুন
- রেজিষ্ট্রেশন ফরম
- বাৎসরিক বাংলা রাশিফল 2012
- ২১ শে ফেব্রুয়ারী: আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
- বিল গেটস এর অবিশ্বাস্য জীবনের কিছু তথ্য
Popular Posts Last 30 Days
- হিপনোটিজম বা সম্মোহনবিদ্যা : নিজেকে সম্মোহিত করুন
- ডাউনলোড করুন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি- প্রকৌশলী মজিবুর রহমান Textbook For Class XI-XII
- কাঁচা বাঁশের লাঠি
- বাংলাদেশের আদিবাসী ভাষা পরিচিতি
- বাংলাদেশের বিভিন্ন জেলার স্কুলের এস, এস, সি ২০১১ এর ফলাফল দেখুন
- চোখের পানির রহস্য
- সখি ও কাশফুল - আকাশনীল
- গীতা সারাংশ
- প্রাণের সৃষ্টি গ্রিনল্যান্ডে!
- Government sues Apollo 14 astronaut over lunar camera
Popular Posts Last 7 Days
- হিপনোটিজম বা সম্মোহনবিদ্যা : নিজেকে সম্মোহিত করুন
- ডাউনলোড করুন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি- প্রকৌশলী মজিবুর রহমান Textbook For Class XI-XII
- বাংলাদেশের বিভিন্ন জেলার স্কুলের এস, এস, সি ২০১১ এর ফলাফল দেখুন
- গীতা সারাংশ
- পা নেই, তাতে কী!
- ইফতারের আয়োজন
- সখি ও কাশফুল - আকাশনীল
- ব্ল্যাকহোল আড়াল করে গ্রহপোড়া ছাই
- আছড়ে পড়বে ৬ টনী কৃত্রিম উপগ্রহ
- হাওরে বেড়ানো
স্মরনীয় বাণী
### আজ যা নির্ভুল বলে জানছি, কাল সেটাকেই চরম ভূল বলে মনে হয়।আজ যেটাকে চমকপ্রদ বুদ্ধি মত্ত্বা বলে ভাবছি, সেটাকেই জানব চরম নির্বুদ্ধিতা
### ‘বন্ধুকুল! পৃথিবীতে বন্ধু বলে কেউ আছে আমি জানিনে। শুধু আমার নয়, কারো আছে কিনা সন্দেহ!বন্ধু পাওয়া যায় সেই ছেলেবেলায় স্কুল-কলেজেই।প্রাণের বন্ধু।তারপর আর না ।’ ‘আর না? সারা জীবনে আর না?’
‘জীবন জুড়ে যারা থাকে তারা কেউ কারো বন্ধু নয়।তারা দু’রকমের।এনিমি আর নন্-এনিমি। নন্-এনিমিদেরই বন্ধু বলে ধরতে হয়।’
স্মরনীয় বাণী
# এই সংসারে নিজের বলতে কেউ নেই। কেউ কেউ আপন হয়, আপনার হতে চায়, ক্ষনকালের জন্য, কিছু দিনের জন্য। তুমি যদি সমস্ত জীবনটাকে ছোট করে হাতের তালুর মধ্যে তুলে ধরে একটা বলের মতো ঘুরিয়ে ফিরিয়ে দেখো, ‘ত’ দেখবে যে তুমি ছাড়া, তোমার আয়নায় মুখ ছাড়া, তোমার আপনার বলে কেই নেই, সত্যি কেউ নেই।
#মানুষের স্বভাব হচ্ছে অন্যদের টেনশানে ফেলে সে আনন্দ পায়। সৃ্ষ্টিকর্তাও আমাদের টেনশানে ফেলে আনন্দ পান বলেই মানবজাতি সারাক্ষন টেনশানে থাকে।
#মানুষের মহত্ত্বম গুনের একটির নাম কৌতুহল।
হে মানবজাতি তোমরা বাক্য, কর্ম ও চিন্তায় সৎ হও!!!
***যে ব্যক্তি বাক্য, কর্ম ও চিন্তায় সৎ নয়, সে প্রকৃত মানুষ নয়।একজন পরিপূর্ণ মানুষ হতে হলে, একজন পরিপূর্ণ সৎ লোক হতে হবে। যে ব্যক্তি সকল বিষয়ে সৎ থাকে, সেই সর্বশ্রেষ্ঠ মানব। মানুষের ধর্ম এর চেয়ে কর্ম বড়।তাই করো ধর্মকে গুরুত্ব না দিয়ে তার কর্মকে গুরুত্ব দেয়া উচিত।***



0 comments:
Post a Comment