সত্য মানুষকে মুক্তি দেয় আর মিথ্যা মানুষকে ধ্বংস করে
সবচেয়ে বড় প্রতারণা হলো তোমার ভাইকে এমন কথা বলা যা সে বিশ্বাস করে ফেলে অথচ তুমি তাকে মিথ্যে বলেছ । — আল হাদীস (আবু দাউদ শরীফ ঃ)
কথায় কথায় মিথ্যা বলা মুনাফেকী আমল। হাদীসে পাকে মিথ্যাকে মুনাফেকী আমল বলা হয়েছে। হাদীসে বলা হয়েছে- সত্য মানুষকে মুক্তি দেয় আর মিথ্যা মানুষকে ধ্বংস করে। হতে পারে মিথ্যার আশ্রয়ে সাময়িক লাভবান হয়, কিন্তু সূর্যের আলো যেমন গোপন থাকে না তেমনি শেষ পর্যন্ত মিথ্যাও গোপন থাকে না। একদিন না একদিন প্রকাশ পেয়েই যায়। তখন লোকের সম্মুখে পূর্বের তুলনায় আরো অধিক অপদস্থ হতে হয়। মানুষের কাছে তার কোন ইজ্জত-সম্মান থাকে না। সকলেই তাকে মিথ্যাবাদী মনে করে। আর আল্লাহপাক তো প্রথম থেকেই তার মিথ্যা সম্পর্কে অবহিত আছেন। সুতরাং এরূপ লোকের ইহকাল পরকাল উভয় কালই ধ্বংসমুখী।
বিশ্বে সবচাইতে মূল্যবান যে ৫টি খাবার!
সবার সাধ্যের মধ্যে না থাকলেও পৃথিবীতে লাখ খানেক টাকারও অনেক খাবার আছে। সবচেয়ে ধনী ব্যক্তিরা মাঝে মধ্যে নিজের মনের সাধে অথবা শখ মেটাতে এইসব খাবার খেয়ে থাকেন। কেউ কেউ আবার এই দামের খাবার দৈনন্দিন জীবনের রুটিন করে নিয়েছেন। আসুন তবে দেখি বিশ্বের সব চাইতে দামী পাঁচটি খাবারের তালিকা।
ট্রায়ফল হচ্ছে মাটির নিচে উৎপাদিত অ্যাস্কোমায়কোটা ছত্রাকের একটি ফ্রুটিং বডি। ট্রায়ফল বরাবরই একটি দামী খাবার হিসেবে পরিচিত। কিন্তু ইটালিয়ান হোয়াইট অ্যালবা ট্রায়ফল কেজি প্রতি ১,০৬,২৩০(এক লক্ষ ছয় হাজার দুশো ত্রিশ) ডলারে বিক্রি হয়ে বিশ্বের সবথেকে দামী খাবারের তালিকায় প্রথম স্থান অর্জন করে নিয়েছে। এই দামের পেছনে রয়েছে এর কষ্টসাধ্যকর উৎপাদন। সব থেকে বড় প্রায় ১.৫১ কেজির ইটালিয়ান হোয়াইট অ্যালবা ট্রায়ফলটি বিক্রি হয় ১,৬০,৪০৬(এক লক্ষ ষাট হাজার চারশো ছয়) ডলারে। বাংলাদেশি টাকায় যার মূল্য হচ্ছে ১,২৮,৩২,৪৮০(এক কোটি আটাশ লক্ষ বত্রিশ হাজার চারশো আশি) টাকা প্রায়। এই অবিশ্বাস্য মূল্যের ট্রায়ফলটির ক্রেতা হং কং এর একজন রিটেইল ইনভেস্টর ও তার স্ত্রী।
দামী খাবারের মধ্যে ক্যাভিয়ারকে অনেকই চেনেন। কিন্তু যে ক্যাভিয়ারের কথা বলা হচ্ছে তা হল অ্যালমাস কেভিয়ার যা বিশ্বের সবথেকে দুর্লভ ক্যাভিয়ারের মধ্যে একটি। এটা এতটাই দুর্লভ যে একে খুঁজতে যাওয়া ও খরের গাদায় সূচ খুঁজতে যাওয়া একই কথা। যে একটিমাত্র জায়গায় এই ক্যাভিয়ারটি দেখা যায় সেটা হচ্ছে লন্ডনের পিকাডেলির ‘ক্যাভিয়ার হাউজ অ্যান্ড প্রুনিয়ার’ এ। আর এই অতি দুর্লভ খাদ্যবস্তুটি রাখা হয় এককেজি পরিমাণে আলাদা আলাদা টিনে এবং এই টিনগুলো প্রত্যেকটি ২৪ ক্যারট স্বর্ণ দ্বারা তৈরি। টিনসহ এই অ্যালমাস কেভিয়ারের দাম পড়বে ২৫,০০০(পঁচিশ হাজার) ডলার যা বাংলাদেশি টাকায় প্রায় ২০,০০,০০০(বিশ লক্ষ) টাকা। যদি শুধুমাত্র মুখে চেখে দেখতে চান তবে আপনাকে গুনতে হবে ১,২৫০ ডলার অর্থাৎ প্রায় এক লাখ টাকা।
নাম শুনে অবাক হচ্ছেন? ভাবছেন মেলন তো বাঙ্গি বা ফুটি। কিন্তু এটি কোন সাধারন ফুটি নয় যা আপনি যে কোনো সুপারমার্কেট থেকে কিনতে পারেন। ইউব্যারি কিং মেলনটি অনেকটা কমলার মত। এবং এটির চাহিদা বেশি তার ভেতরের সুমিষ্টতার জন্য। এটা এত বেশি দুর্লভ একটি ফল যে ২০০৮ সালে উৎপাদিত ১০০ টি ফলের প্রথমটি যখন নিলামে তোলা হয় তখন একজন স্যুভেনির শপ এবং সীফুড লাঞ্চ রেস্টুরেন্টের মালিক প্রায় ২৩,০০০ (তেইশ হাজার) ডলার মূল্য হেঁকে তার ঘরে তোলেন। বাংলাদেশি টাকায় এই ইউব্যারি কিং মেলনটির মূল্য পড়ে প্রায় ১৮,৪০,০০০ (আঠারো লাখ চল্লিশ হাজার) টাকা।
বিশ্বের দামী খাবারের তালিকায় চতুর্থ স্থান করে নেয়া এই কালো তরমুজটি অত্যন্ত দুর্লভ জাতের। এটি শুধুমাত্র জাপানে হক্কাইডো দ্বীপ জন্মায়। তাও এই ফলটি মৌসুমে মাত্র কয়েক ডজনই জন্মায় পুরো পৃথিবীতে। এই তরমুজটির দুর্লভতার পাশাপাশি নিখুঁত ও তুলনাহীন স্বাদের জন্য এর দাম ধরাছোঁয়ার বাইরে। গেল বছর এই ডেনসুকে ব্ল্যাক ওয়াটারমেলনের মৌসুমে একটি ১৭ পাউন্ডের ফল বিক্রি হয় ৬,১০০(ছয় হাজার একশত) ডলারে। বাংলাদেশি টাকায় এর মূল্য হয় ৪,৮৮,০০০(চার লক্ষ আটাশি হাজার) টাকা।
ডমেনিকো ক্রোল্লা একজন স্কটিশ সেফ যিনি তার পিৎজার জাদুকরী স্বাদের জন্য বিশ্বে সমাদৃত। তিনি জেমস বন্ড মুভির আমেজের সাথে তাল মিলিয়ে একটি পিৎজা তৈরির সিদ্ধান্ত নেন যার ফলশ্রুতিতে তৈরি হয় এই রয়্যাল জিরো জিরো সেভেন পিৎজাটি।
কেন এই পিৎজাটির এত দাম তা জানতে চান? তবে শুনুন। এই ১২ ইঞ্চির এই পিৎজাটিতে ব্যবহার করা হয় কনিয়াক মেরিনেটেড লবস্টার, শ্যাম্পেইন এ ভিজিয়ে রাখা ক্যাভিয়ার, স্কটিশ পদ্ধতিতে তৈরি স্মোকড স্যামন, প্রস্কিউতো, হরিনের মাংস এবং বিশেষ ভাবে প্রস্তুতকৃত ভিনেগার। শুধু তাই নয় এই পিৎজাটির টপিং এর জন্য ব্যবহার করা হয় খাঁটি ২৪ ক্যারট ভোজ্যস্বর্ণ। আর এই পিৎজাটি খেতে চাইলে আপনাকে ব্যয় করতে হবে ৪,২০০(চার হাজার দুশো) ডলার অর্থাৎ ৩,৩৬,০০০(তিন লাখ ছত্রিশ হাজার) টাকা।
About the Author
Write About Yourself/Fellow Blogger Here!!!
Follow Me on Twitter [at] akashnill
Add this widget to your blog
Follow Me on Twitter [at] akashnill
Labels:
খাদ্য ও পানীয়,
গবেষনা
Subscribe to:
Post Comments (Atom)
মানব জীবন সারাংশ
যা হয়েছে তা ভালই হয়েছে ,
যা হচ্ছে তা ভালই হচ্ছে,
যা হবে তাও ভালই হবে।
তোমার কি হারিয়েছে, যে তুমি কাঁদছ ?
তুমি কি নিয়ে এসেছিলে, যা তুমি হারিয়েছ?
তুমি কি সৃষ্টি করেছ, যা নষ্ট হয়ে গেছে?
তুমি যা নিয়েছ, এখান থেকেই নিয়েছ,
যা দিয়েছ এখানেই দিয়েছ।
তোমার আজ যা আছে ,
কাল তা অন্যকারো ছিল,
পরশু সেটা অন্যকারো হয়ে যাবে।
পরিবর্তনই সংসার এর নিয়ম ।
যা হচ্ছে তা ভালই হচ্ছে,
যা হবে তাও ভালই হবে।
তোমার কি হারিয়েছে, যে তুমি কাঁদছ ?
তুমি কি নিয়ে এসেছিলে, যা তুমি হারিয়েছ?
তুমি কি সৃষ্টি করেছ, যা নষ্ট হয়ে গেছে?
তুমি যা নিয়েছ, এখান থেকেই নিয়েছ,
যা দিয়েছ এখানেই দিয়েছ।
তোমার আজ যা আছে ,
কাল তা অন্যকারো ছিল,
পরশু সেটা অন্যকারো হয়ে যাবে।
পরিবর্তনই সংসার এর নিয়ম ।
জীবন মানে সংগ্রাম
চেয়েছিলাম শীতের কাছে
এক বিন্দু শিশির কণা
সে দিলো শৈত্যপ্রবাহ
আর তুষার ঝড়
বস্রহীন মানুষের আর্তনাদ
আর বেচেঁ থাকার যন্ত্রনা..
প্রকৃতির কাছে চেয়েছিলাম
একটি সুখের নীড়
সে দিলো নদীর ভাঙ্গন
আর সর্বনাশা জলোচ্ছ্বাস
এরই নাম জীবন,
বেচেঁ থাকা যায় না সংগ্রামহীন ..
এক বিন্দু শিশির কণা
সে দিলো শৈত্যপ্রবাহ
আর তুষার ঝড়
বস্রহীন মানুষের আর্তনাদ
আর বেচেঁ থাকার যন্ত্রনা..
প্রকৃতির কাছে চেয়েছিলাম
একটি সুখের নীড়
সে দিলো নদীর ভাঙ্গন
আর সর্বনাশা জলোচ্ছ্বাস
এরই নাম জীবন,
বেচেঁ থাকা যায় না সংগ্রামহীন ..
Popular Posts
Popular Posts Last 30 Days
Popular Posts Last 7 Days
স্মরনীয় বাণী
### আজ যা নির্ভুল বলে জানছি, কাল সেটাকেই চরম ভূল বলে মনে হয়।আজ যেটাকে চমকপ্রদ বুদ্ধি মত্ত্বা বলে ভাবছি, সেটাকেই জানব চরম নির্বুদ্ধিতা
### ‘বন্ধুকুল! পৃথিবীতে বন্ধু বলে কেউ আছে আমি জানিনে। শুধু আমার নয়, কারো আছে কিনা সন্দেহ!বন্ধু পাওয়া যায় সেই ছেলেবেলায় স্কুল-কলেজেই।প্রাণের বন্ধু।তারপর আর না ।’ ‘আর না? সারা জীবনে আর না?’
‘জীবন জুড়ে যারা থাকে তারা কেউ কারো বন্ধু নয়।তারা দু’রকমের।এনিমি আর নন্-এনিমি। নন্-এনিমিদেরই বন্ধু বলে ধরতে হয়।’
স্মরনীয় বাণী
# এই সংসারে নিজের বলতে কেউ নেই। কেউ কেউ আপন হয়, আপনার হতে চায়, ক্ষনকালের জন্য, কিছু দিনের জন্য। তুমি যদি সমস্ত জীবনটাকে ছোট করে হাতের তালুর মধ্যে তুলে ধরে একটা বলের মতো ঘুরিয়ে ফিরিয়ে দেখো, ‘ত’ দেখবে যে তুমি ছাড়া, তোমার আয়নায় মুখ ছাড়া, তোমার আপনার বলে কেই নেই, সত্যি কেউ নেই।
#মানুষের স্বভাব হচ্ছে অন্যদের টেনশানে ফেলে সে আনন্দ পায়। সৃ্ষ্টিকর্তাও আমাদের টেনশানে ফেলে আনন্দ পান বলেই মানবজাতি সারাক্ষন টেনশানে থাকে।
#মানুষের মহত্ত্বম গুনের একটির নাম কৌতুহল।
হে মানবজাতি তোমরা বাক্য, কর্ম ও চিন্তায় সৎ হও!!!
***যে ব্যক্তি বাক্য, কর্ম ও চিন্তায় সৎ নয়, সে প্রকৃত মানুষ নয়।একজন পরিপূর্ণ মানুষ হতে হলে, একজন পরিপূর্ণ সৎ লোক হতে হবে। যে ব্যক্তি সকল বিষয়ে সৎ থাকে, সেই সর্বশ্রেষ্ঠ মানব। মানুষের ধর্ম এর চেয়ে কর্ম বড়।তাই করো ধর্মকে গুরুত্ব না দিয়ে তার কর্মকে গুরুত্ব দেয়া উচিত।***



0 comments:
Post a Comment