সত্য মানুষকে মুক্তি দেয় আর মিথ্যা মানুষকে ধ্বংস করে
সবচেয়ে বড় প্রতারণা হলো তোমার ভাইকে এমন কথা বলা যা সে বিশ্বাস করে ফেলে অথচ তুমি তাকে মিথ্যে বলেছ । — আল হাদীস (আবু দাউদ শরীফ ঃ)
কথায় কথায় মিথ্যা বলা মুনাফেকী আমল। হাদীসে পাকে মিথ্যাকে মুনাফেকী আমল বলা হয়েছে। হাদীসে বলা হয়েছে- সত্য মানুষকে মুক্তি দেয় আর মিথ্যা মানুষকে ধ্বংস করে। হতে পারে মিথ্যার আশ্রয়ে সাময়িক লাভবান হয়, কিন্তু সূর্যের আলো যেমন গোপন থাকে না তেমনি শেষ পর্যন্ত মিথ্যাও গোপন থাকে না। একদিন না একদিন প্রকাশ পেয়েই যায়। তখন লোকের সম্মুখে পূর্বের তুলনায় আরো অধিক অপদস্থ হতে হয়। মানুষের কাছে তার কোন ইজ্জত-সম্মান থাকে না। সকলেই তাকে মিথ্যাবাদী মনে করে। আর আল্লাহপাক তো প্রথম থেকেই তার মিথ্যা সম্পর্কে অবহিত আছেন। সুতরাং এরূপ লোকের ইহকাল পরকাল উভয় কালই ধ্বংসমুখী।
অফিসে বকবকানির ঝুঁকি
কর্মক্ষেত্রে আপনার পাশের আসনে বসা
সহকর্মী কি ব্যক্তিগত কিংবা অফিসের কর্মকর্তাদের ব্যাপারে অথবা রাজনীতি
নিয়ে খুব বকবক করেন? তিনি কি আপনার সামনেই আঙুল নাচিয়ে, কাঁধ ঝাঁকিয়ে, ঠোঁট
বাঁকিয়ে বা কপালে চোখ তুলে হতাশা প্রকাশ করে থাকেন?
এই প্রশ্নের উত্তর যদি হয় ‘হ্যাঁ’, তাহলে আপনি নির্ঘাত স্বাস্থ্যঝুঁকিতে
রয়েছেন। কারণ একজন সহকর্মীর মানসিক চাপ ও হতাশা অফিসের অন্য সহকর্মীদের
মধ্যে সংক্রামক ব্যাধির মতো
ছড়ায়। মানসিক চাপ সংক্রমণের এই ঝুঁকি নারীদের ক্ষেত্রে আরও বেশি। যুক্তরাজ্যে পরিচালিত
এক মনোসমীক্ষা বিষয়ক গবেষণায় সম্প্রতি এ তথ্য জানা গেছে। গবেষণাটি পরিচালনা
করেছেন হাওয়াই বিশ্ববিদ্যালয়ের সাইকোলজির অধ্যাপক ইলাইন হাটফিল্ড। খবর দ্য
মেইল অনলাইনের।
অধ্যাপক ইলাইন
হাটফিল্ড জানান, তার গবেষণা দল সম্প্রতি লন্ডনের কয়েকটি অফিসে পাশে বসা
সহকর্মীর আচরণের নেতিবাচক প্রভাব সম্পর্কে মাঠ-জরিপ চালিয়েছে। এতে দেখা
গেছে, কোনো কর্মী বা কর্মকর্তার সহকর্মী যদি অফিসে তার সামনে ভাষা, ইঙ্গিত,
অঙ্গভঙ্গি, মুখের চেহারা বিকৃত এবং ভ্রু নাচিয়ে কর্মক্ষেত্রের পরিবেশ,
ঊর্ধ্বতন কর্মকর্তার আচরণ, বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ডের সঙ্গে খুনসুটির
বর্ণনা কিংবা রাজনীতি ও পারিবারিক বিষয়ে হতাশা প্রকাশ করেন, তাহলে তা পাশের
আসনে বসা সহকর্মীটির মনে বিরূপ চাপ সৃষ্টি করে। এই চাপ মানুষের মানসিক
স্বাস্থ্যের জন্য বড়ই ঝুঁকিপূর্ণ ও ক্ষতিকর। কারণ মানুষের নেতিবাচক আচরণ ও
হতাশার কুপ্রভাব সংক্রামক ব্যাধি সর্দি-কাশির মতোই দ্রুত ছড়ায়। সহকর্মীর
বাজে আচরণ, হতাশা ও মনঃস্তাপ তার কাছের মানুষটিকে প্রথম ভাবিয়ে তোলে এবং
দারুণ চিন্তিত করে, যা ক্রমশ মানসিক চাপ বা হাইপার টেনশনে পরিণত হয়। এ
কাজটা হয় খুব সূক্ষ্মভাবে; কোনো প্রকার জানান না দিয়ে। এ কারণে
যুক্তরাজ্যের কর্মক্ষেত্রগুলোতে চাকরিজীবীদের মানসিক চাপ বৃদ্ধি একটা বড়
সমস্যা হিসেবে দেখা দিয়েছে।
যুক্তরাজ্যের
গবেষণা প্রতিষ্ঠান ‘চার্টার্ড ইনস্টিটিউট অব পার্সোনেল’ অফিসকর্মীদের এই
মানসিক চাপের সমস্যাকে ‘দ্য ব্লাক ডেথ অব টুয়েনটি ফার্স্ট সেঞ্চুরি’ হিসেবে
অ্যাখ্যায়িত করেছে। দেশটিতে সরকারি ও বেসরকারি পর্যায়ের নিয়োগকর্তারা
কর্মক্ষেত্রে মানসিক চাপজনিত এই স্বাস্থ্য ঝুঁকি কীভাবে সহনীয় স্তরে রাখা
যায় বা কমানো যায় তা নিয়ে এর মধ্যেই ভাবনা-চিন্তা শুরু করেছেন।
উল্লেখ্য, এই গবেষণায় প্রাপ্ত ফলের সঙ্গে ব্রিটেনের বিশিষ্ট মনোবিজ্ঞানীরা সহমত প্রকাশ করেছেন।
সমকাল
About the Author
Write About Yourself/Fellow Blogger Here!!!
Follow Me on Twitter [at] akashnill
Add this widget to your blog
Follow Me on Twitter [at] akashnill
Labels:
গবেষনা
Subscribe to:
Post Comments (Atom)
মানব জীবন সারাংশ
যা হয়েছে তা ভালই হয়েছে ,
যা হচ্ছে তা ভালই হচ্ছে,
যা হবে তাও ভালই হবে।
তোমার কি হারিয়েছে, যে তুমি কাঁদছ ?
তুমি কি নিয়ে এসেছিলে, যা তুমি হারিয়েছ?
তুমি কি সৃষ্টি করেছ, যা নষ্ট হয়ে গেছে?
তুমি যা নিয়েছ, এখান থেকেই নিয়েছ,
যা দিয়েছ এখানেই দিয়েছ।
তোমার আজ যা আছে ,
কাল তা অন্যকারো ছিল,
পরশু সেটা অন্যকারো হয়ে যাবে।
পরিবর্তনই সংসার এর নিয়ম ।
যা হচ্ছে তা ভালই হচ্ছে,
যা হবে তাও ভালই হবে।
তোমার কি হারিয়েছে, যে তুমি কাঁদছ ?
তুমি কি নিয়ে এসেছিলে, যা তুমি হারিয়েছ?
তুমি কি সৃষ্টি করেছ, যা নষ্ট হয়ে গেছে?
তুমি যা নিয়েছ, এখান থেকেই নিয়েছ,
যা দিয়েছ এখানেই দিয়েছ।
তোমার আজ যা আছে ,
কাল তা অন্যকারো ছিল,
পরশু সেটা অন্যকারো হয়ে যাবে।
পরিবর্তনই সংসার এর নিয়ম ।
জীবন মানে সংগ্রাম
চেয়েছিলাম শীতের কাছে
এক বিন্দু শিশির কণা
সে দিলো শৈত্যপ্রবাহ
আর তুষার ঝড়
বস্রহীন মানুষের আর্তনাদ
আর বেচেঁ থাকার যন্ত্রনা..
প্রকৃতির কাছে চেয়েছিলাম
একটি সুখের নীড়
সে দিলো নদীর ভাঙ্গন
আর সর্বনাশা জলোচ্ছ্বাস
এরই নাম জীবন,
বেচেঁ থাকা যায় না সংগ্রামহীন ..
এক বিন্দু শিশির কণা
সে দিলো শৈত্যপ্রবাহ
আর তুষার ঝড়
বস্রহীন মানুষের আর্তনাদ
আর বেচেঁ থাকার যন্ত্রনা..
প্রকৃতির কাছে চেয়েছিলাম
একটি সুখের নীড়
সে দিলো নদীর ভাঙ্গন
আর সর্বনাশা জলোচ্ছ্বাস
এরই নাম জীবন,
বেচেঁ থাকা যায় না সংগ্রামহীন ..
Popular Posts
- ডাউনলোড করুন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি- প্রকৌশলী মজিবুর রহমান Textbook For Class XI-XII
- বিভিন্ন রাশির জাতক-জাতিকার চারিত্রিক বৈশিষ্ট্য
- বাৎসরিক বাংলা রাশিফল 2015
- গর্ভবতীর ৯ মাসের বিপদ-আপদ
- সব রোগ নিরাময়ের এক বিধান প্রতিদিন দুই বেলা ত্রিফলা খান
- হিপনোটিজম বা সম্মোহনবিদ্যা : নিজেকে সম্মোহিত করুন
- রেজিষ্ট্রেশন ফরম
- বাৎসরিক বাংলা রাশিফল 2012
- ২১ শে ফেব্রুয়ারী: আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
- বিল গেটস এর অবিশ্বাস্য জীবনের কিছু তথ্য
Popular Posts Last 30 Days
- ডাউনলোড করুন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি- প্রকৌশলী মজিবুর রহমান Textbook For Class XI-XII
- গীতা সারাংশ
- বিভিন্ন রাশির জাতক-জাতিকার চারিত্রিক বৈশিষ্ট্য
- প্রত্নতত্ত্ব!! নতুনকে খুঁজে ফিরে পুরনো ফসিলে
- চোখের পানির রহস্য
- রেজিষ্ট্রেশন ফরম
- হিপনোটিজম বা সম্মোহনবিদ্যা : নিজেকে সম্মোহিত করুন
- হিজড়া সম্প্রদায় : প্রকৃতির পরিহাস, মানবতা যেখানে ভূলুন্ঠিত
- বাংলাদেশের বিভিন্ন জেলার স্কুলের এস, এস, সি ২০১১ এর ফলাফল দেখুন
- মশলার ইতিকথা
Popular Posts Last 7 Days
- ডাউনলোড করুন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি- প্রকৌশলী মজিবুর রহমান Textbook For Class XI-XII
- চোখের পানির রহস্য
- গীতা সারাংশ
- শিশুর নাম রাখতে ভার পড়ছে গুগলে
- মাছ ধরবেন নেতারা!
- চোখের ধাঁধা(Optical Illusion)
- বাংলাদেশের বিভিন্ন জেলার স্কুলের এস, এস, সি ২০১১ এর ফলাফল দেখুন
- The Shuttle Era's Final Spacewalk
- আছড়ে পড়বে ৬ টনী কৃত্রিম উপগ্রহ
- মাইক্রোসফট পণ্য কারখানায় গণআত্মহত্যার হুমকি
স্মরনীয় বাণী
### আজ যা নির্ভুল বলে জানছি, কাল সেটাকেই চরম ভূল বলে মনে হয়।আজ যেটাকে চমকপ্রদ বুদ্ধি মত্ত্বা বলে ভাবছি, সেটাকেই জানব চরম নির্বুদ্ধিতা
### ‘বন্ধুকুল! পৃথিবীতে বন্ধু বলে কেউ আছে আমি জানিনে। শুধু আমার নয়, কারো আছে কিনা সন্দেহ!বন্ধু পাওয়া যায় সেই ছেলেবেলায় স্কুল-কলেজেই।প্রাণের বন্ধু।তারপর আর না ।’ ‘আর না? সারা জীবনে আর না?’
‘জীবন জুড়ে যারা থাকে তারা কেউ কারো বন্ধু নয়।তারা দু’রকমের।এনিমি আর নন্-এনিমি। নন্-এনিমিদেরই বন্ধু বলে ধরতে হয়।’
স্মরনীয় বাণী
# এই সংসারে নিজের বলতে কেউ নেই। কেউ কেউ আপন হয়, আপনার হতে চায়, ক্ষনকালের জন্য, কিছু দিনের জন্য। তুমি যদি সমস্ত জীবনটাকে ছোট করে হাতের তালুর মধ্যে তুলে ধরে একটা বলের মতো ঘুরিয়ে ফিরিয়ে দেখো, ‘ত’ দেখবে যে তুমি ছাড়া, তোমার আয়নায় মুখ ছাড়া, তোমার আপনার বলে কেই নেই, সত্যি কেউ নেই।
#মানুষের স্বভাব হচ্ছে অন্যদের টেনশানে ফেলে সে আনন্দ পায়। সৃ্ষ্টিকর্তাও আমাদের টেনশানে ফেলে আনন্দ পান বলেই মানবজাতি সারাক্ষন টেনশানে থাকে।
#মানুষের মহত্ত্বম গুনের একটির নাম কৌতুহল।
হে মানবজাতি তোমরা বাক্য, কর্ম ও চিন্তায় সৎ হও!!!
***যে ব্যক্তি বাক্য, কর্ম ও চিন্তায় সৎ নয়, সে প্রকৃত মানুষ নয়।একজন পরিপূর্ণ মানুষ হতে হলে, একজন পরিপূর্ণ সৎ লোক হতে হবে। যে ব্যক্তি সকল বিষয়ে সৎ থাকে, সেই সর্বশ্রেষ্ঠ মানব। মানুষের ধর্ম এর চেয়ে কর্ম বড়।তাই করো ধর্মকে গুরুত্ব না দিয়ে তার কর্মকে গুরুত্ব দেয়া উচিত।***



0 comments:
Post a Comment