সত্য মানুষকে মুক্তি দেয় আর মিথ্যা মানুষকে ধ্বংস করে
সবচেয়ে বড় প্রতারণা হলো তোমার ভাইকে এমন কথা বলা যা সে বিশ্বাস করে ফেলে অথচ তুমি তাকে মিথ্যে বলেছ । — আল হাদীস (আবু দাউদ শরীফ ঃ)
কথায় কথায় মিথ্যা বলা মুনাফেকী আমল। হাদীসে পাকে মিথ্যাকে মুনাফেকী আমল বলা হয়েছে। হাদীসে বলা হয়েছে- সত্য মানুষকে মুক্তি দেয় আর মিথ্যা মানুষকে ধ্বংস করে। হতে পারে মিথ্যার আশ্রয়ে সাময়িক লাভবান হয়, কিন্তু সূর্যের আলো যেমন গোপন থাকে না তেমনি শেষ পর্যন্ত মিথ্যাও গোপন থাকে না। একদিন না একদিন প্রকাশ পেয়েই যায়। তখন লোকের সম্মুখে পূর্বের তুলনায় আরো অধিক অপদস্থ হতে হয়। মানুষের কাছে তার কোন ইজ্জত-সম্মান থাকে না। সকলেই তাকে মিথ্যাবাদী মনে করে। আর আল্লাহপাক তো প্রথম থেকেই তার মিথ্যা সম্পর্কে অবহিত আছেন। সুতরাং এরূপ লোকের ইহকাল পরকাল উভয় কালই ধ্বংসমুখী।
ফোনের অপেক্ষায় স্বাস্থ্যহানি
অপেক্ষার সময় নিশ্চয়ই
কষ্টদায়ক। আর তাই হয়তো এমন গান-’সময় যেন কাটে না…’। অপেক্ষা করতে করতে কখনো
ঘটে আকাঙ্ক্ষার পতন, আবার কখনো উৎসুক বাসনাগুলো সীমিত সময়ের জন্য হয়ে যায়
এলোমেলো। বর্তমান প্রযুক্তির যুগে যোগাযোগব্যবস্থা এত সহজ যে চাইলেই পাওয়া
যায় কাঙ্ক্ষিত মানুষের সন্ধান। আর এই যোগাযোগের কাজটি দ্রুত করে মোবাইল
ফোন। কিন্তু কোনো ক্ষেত্রে যদি ফোনে কারো
জন্য অপেক্ষা করতে হয় ছয় মিনিটের বেশি, তাহলেই ঘটে বিপত্তি। সম্প্র্রতি
বিজ্ঞানীরা জানান, ফোনে কারো জন্য অপেক্ষা করা মানুষের কাছে খুবই
বিরক্তিকর। এসব ক্ষেত্রে অপেক্ষমাণ মানুষটি এমন এক পরিস্থিতিতে পড়ে, যা তার
স্বাস্থ্যের ওপর বিরূপ প্রভাব ফেলে। বিশেষ করে কোনো কল সেন্টারে কিংবা
মুঠোফোনে ফোন করতে গিয়ে যদি কাউকে কল পেতে পাঁচ মিনিট ৫৮ সেকেন্ডের বেশি
অপেক্ষা করতে হয়, তবে অপেক্ষমাণ ব্যক্তির স্বাস্থ্যের ক্ষতি হয়। গবেষকরা
জানান, জরুরি ফোন করতে গিয়ে যখন এভাবে অপেক্ষা করতে হয়, তখন সৃষ্ট বিরক্তি
তার স্বাস্থ্যের ওপর মারাত্মক প্রভাব ফেলে। বিলম্বের কারণে উদ্রেক হয় হতাশা
আর অস্থিরতা। ফলে দেহে রক্তের চাপ অনেক বেড়ে যায়। স্বাস্থ্যগতভাবে দেখা
দেয় নানা রকম বিপত্তি। এক গবেষণায় দেখা গেছে, ব্রিটেনে অর্ধেকের বেশি
কর্মজীবী এ সমস্যায় ভুগছেন। তাঁদের মধ্যে ৬৪ শতাংশ বলেছেন, অফিসের জরুরি
কাজে কিংবা ব্যক্তিগত প্রয়োজনে কাউকে যখন ফোন করা হয়, তখন অন্য প্রান্তের
সাড়া পেতে দীর্ঘক্ষণ অপেক্ষায় থাকতে হয়, আবার অপেক্ষার সময়ে বাজতে থাকে
নানা ধরনের ‘ওয়েলকাম মিউজিক’। কল সেন্টারের অপেক্ষার বার্তা বরং চরম
বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। এ বিষয়ে বিশেষজ্ঞ চিকিৎসক রজার হেন্ডারসন বলেন,
এমন পরিস্থিতিতে অপেক্ষাকারীর হার্টবিট বাড়তে থাকে, শরীরে ঘাম ঝরে এবং
প্রচণ্ড মাথাব্যথা হয়। তিনি বলেন, এ অবস্থা চলতে থাকলে স্বাস্থ্যের অবস্থা
এতটাই খারাপের দিকে যাবে যে অদূর ভবিষ্যতে দীর্ঘস্থায়ী কোনো মারাত্মক রোগের
কবলে পড়তে হতে পারে। বিশেষ করে উচ্চ রক্তচাপ, মাথাব্যথাজনিত জটিলতা ও
পাকস্থলীর সমস্যাসহ নানা রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
সূত্র : দ্য ডেইলি মেইল অনলাইন।
কালের কন্ঠ
About the Author
Write About Yourself/Fellow Blogger Here!!!
Follow Me on Twitter [at] akashnill
Add this widget to your blog
Follow Me on Twitter [at] akashnill
Subscribe to:
Post Comments (Atom)
মানব জীবন সারাংশ
যা হয়েছে তা ভালই হয়েছে ,
যা হচ্ছে তা ভালই হচ্ছে,
যা হবে তাও ভালই হবে।
তোমার কি হারিয়েছে, যে তুমি কাঁদছ ?
তুমি কি নিয়ে এসেছিলে, যা তুমি হারিয়েছ?
তুমি কি সৃষ্টি করেছ, যা নষ্ট হয়ে গেছে?
তুমি যা নিয়েছ, এখান থেকেই নিয়েছ,
যা দিয়েছ এখানেই দিয়েছ।
তোমার আজ যা আছে ,
কাল তা অন্যকারো ছিল,
পরশু সেটা অন্যকারো হয়ে যাবে।
পরিবর্তনই সংসার এর নিয়ম ।
যা হচ্ছে তা ভালই হচ্ছে,
যা হবে তাও ভালই হবে।
তোমার কি হারিয়েছে, যে তুমি কাঁদছ ?
তুমি কি নিয়ে এসেছিলে, যা তুমি হারিয়েছ?
তুমি কি সৃষ্টি করেছ, যা নষ্ট হয়ে গেছে?
তুমি যা নিয়েছ, এখান থেকেই নিয়েছ,
যা দিয়েছ এখানেই দিয়েছ।
তোমার আজ যা আছে ,
কাল তা অন্যকারো ছিল,
পরশু সেটা অন্যকারো হয়ে যাবে।
পরিবর্তনই সংসার এর নিয়ম ।
জীবন মানে সংগ্রাম
চেয়েছিলাম শীতের কাছে
এক বিন্দু শিশির কণা
সে দিলো শৈত্যপ্রবাহ
আর তুষার ঝড়
বস্রহীন মানুষের আর্তনাদ
আর বেচেঁ থাকার যন্ত্রনা..
প্রকৃতির কাছে চেয়েছিলাম
একটি সুখের নীড়
সে দিলো নদীর ভাঙ্গন
আর সর্বনাশা জলোচ্ছ্বাস
এরই নাম জীবন,
বেচেঁ থাকা যায় না সংগ্রামহীন ..
এক বিন্দু শিশির কণা
সে দিলো শৈত্যপ্রবাহ
আর তুষার ঝড়
বস্রহীন মানুষের আর্তনাদ
আর বেচেঁ থাকার যন্ত্রনা..
প্রকৃতির কাছে চেয়েছিলাম
একটি সুখের নীড়
সে দিলো নদীর ভাঙ্গন
আর সর্বনাশা জলোচ্ছ্বাস
এরই নাম জীবন,
বেচেঁ থাকা যায় না সংগ্রামহীন ..
Popular Posts
- ডাউনলোড করুন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি- প্রকৌশলী মজিবুর রহমান Textbook For Class XI-XII
- বিভিন্ন রাশির জাতক-জাতিকার চারিত্রিক বৈশিষ্ট্য
- বাৎসরিক বাংলা রাশিফল 2015
- গর্ভবতীর ৯ মাসের বিপদ-আপদ
- সব রোগ নিরাময়ের এক বিধান প্রতিদিন দুই বেলা ত্রিফলা খান
- হিপনোটিজম বা সম্মোহনবিদ্যা : নিজেকে সম্মোহিত করুন
- রেজিষ্ট্রেশন ফরম
- বাৎসরিক বাংলা রাশিফল 2012
- ২১ শে ফেব্রুয়ারী: আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
- বিল গেটস এর অবিশ্বাস্য জীবনের কিছু তথ্য
Popular Posts Last 30 Days
- ডাউনলোড করুন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি- প্রকৌশলী মজিবুর রহমান Textbook For Class XI-XII
- কাঁচা বাঁশের লাঠি
- বাংলাদেশের আদিবাসী ভাষা পরিচিতি
- চোখের পানির রহস্য
- গীতা সারাংশ
- বাংলাদেশের বিভিন্ন জেলার স্কুলের এস, এস, সি ২০১১ এর ফলাফল দেখুন
- আছড়ে পড়বে ৬ টনী কৃত্রিম উপগ্রহ
- বিভিন্ন রাশির জাতক-জাতিকার চারিত্রিক বৈশিষ্ট্য
- অসম প্রেম
- আজ অধিবর্ষ
Popular Posts Last 7 Days
- কাঁচা বাঁশের লাঠি
- ডাউনলোড করুন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি- প্রকৌশলী মজিবুর রহমান Textbook For Class XI-XII
- সর্বরোগের মহৌষধ!
- 10 Mysteries With A Logical Explanation
- The History Of Cricket
- Government sues Apollo 14 astronaut over lunar camera
- The Brief History Of Cricket
- Endeavour's Rendezvous Pitch Maneuver
- History of Bangla Cinema
- Prince William and Kate Middleton honor Diana’s memory
স্মরনীয় বাণী
### আজ যা নির্ভুল বলে জানছি, কাল সেটাকেই চরম ভূল বলে মনে হয়।আজ যেটাকে চমকপ্রদ বুদ্ধি মত্ত্বা বলে ভাবছি, সেটাকেই জানব চরম নির্বুদ্ধিতা
### ‘বন্ধুকুল! পৃথিবীতে বন্ধু বলে কেউ আছে আমি জানিনে। শুধু আমার নয়, কারো আছে কিনা সন্দেহ!বন্ধু পাওয়া যায় সেই ছেলেবেলায় স্কুল-কলেজেই।প্রাণের বন্ধু।তারপর আর না ।’ ‘আর না? সারা জীবনে আর না?’
‘জীবন জুড়ে যারা থাকে তারা কেউ কারো বন্ধু নয়।তারা দু’রকমের।এনিমি আর নন্-এনিমি। নন্-এনিমিদেরই বন্ধু বলে ধরতে হয়।’
স্মরনীয় বাণী
# এই সংসারে নিজের বলতে কেউ নেই। কেউ কেউ আপন হয়, আপনার হতে চায়, ক্ষনকালের জন্য, কিছু দিনের জন্য। তুমি যদি সমস্ত জীবনটাকে ছোট করে হাতের তালুর মধ্যে তুলে ধরে একটা বলের মতো ঘুরিয়ে ফিরিয়ে দেখো, ‘ত’ দেখবে যে তুমি ছাড়া, তোমার আয়নায় মুখ ছাড়া, তোমার আপনার বলে কেই নেই, সত্যি কেউ নেই।
#মানুষের স্বভাব হচ্ছে অন্যদের টেনশানে ফেলে সে আনন্দ পায়। সৃ্ষ্টিকর্তাও আমাদের টেনশানে ফেলে আনন্দ পান বলেই মানবজাতি সারাক্ষন টেনশানে থাকে।
#মানুষের মহত্ত্বম গুনের একটির নাম কৌতুহল।
হে মানবজাতি তোমরা বাক্য, কর্ম ও চিন্তায় সৎ হও!!!
***যে ব্যক্তি বাক্য, কর্ম ও চিন্তায় সৎ নয়, সে প্রকৃত মানুষ নয়।একজন পরিপূর্ণ মানুষ হতে হলে, একজন পরিপূর্ণ সৎ লোক হতে হবে। যে ব্যক্তি সকল বিষয়ে সৎ থাকে, সেই সর্বশ্রেষ্ঠ মানব। মানুষের ধর্ম এর চেয়ে কর্ম বড়।তাই করো ধর্মকে গুরুত্ব না দিয়ে তার কর্মকে গুরুত্ব দেয়া উচিত।***



0 comments:
Post a Comment