সত্য মানুষকে মুক্তি দেয় আর মিথ্যা মানুষকে ধ্বংস করে
সবচেয়ে বড় প্রতারণা হলো তোমার ভাইকে এমন কথা বলা যা সে বিশ্বাস করে ফেলে অথচ তুমি তাকে মিথ্যে বলেছ । — আল হাদীস (আবু দাউদ শরীফ ঃ)
কথায় কথায় মিথ্যা বলা মুনাফেকী আমল। হাদীসে পাকে মিথ্যাকে মুনাফেকী আমল বলা হয়েছে। হাদীসে বলা হয়েছে- সত্য মানুষকে মুক্তি দেয় আর মিথ্যা মানুষকে ধ্বংস করে। হতে পারে মিথ্যার আশ্রয়ে সাময়িক লাভবান হয়, কিন্তু সূর্যের আলো যেমন গোপন থাকে না তেমনি শেষ পর্যন্ত মিথ্যাও গোপন থাকে না। একদিন না একদিন প্রকাশ পেয়েই যায়। তখন লোকের সম্মুখে পূর্বের তুলনায় আরো অধিক অপদস্থ হতে হয়। মানুষের কাছে তার কোন ইজ্জত-সম্মান থাকে না। সকলেই তাকে মিথ্যাবাদী মনে করে। আর আল্লাহপাক তো প্রথম থেকেই তার মিথ্যা সম্পর্কে অবহিত আছেন। সুতরাং এরূপ লোকের ইহকাল পরকাল উভয় কালই ধ্বংসমুখী।
কে বলে বাঙালি অলস!
অলস বলে বদনাম আছে বাঙালি জাতির। রবীন্দ্রনাথ লিখেছেন, ‘মাথায় ছোট বহরে বড় বাঙালি সন্তান।’ একথা বলে তিনি মূলত বাঙালির স্বল্প বুদ্ধি অথবা বুদ্ধিহীনতাসহ আলস্যের প্রতিই ইঙ্গিত করেছেন। তবে শ্লাঘার বিষয় এই যে, বাঙালির এ দুর্নাম বুঝি ঘুচতে চলেছে এতদিনে। বিশ্বখ্যাত চিকিৎসা বিজ্ঞান সম্পর্কিত সাময়িকী দি ল্যানসেটের মতে, বাংলাদেশ পৃথিবীর সবচেয়ে পরিশ্রমী দেশগুলোর অন্যতম।
এটা অবশ্য পত্রিকাটির কয়েক সংখ্যা আগের মন্তব্য। সম্প্রতি দি ল্যানসেট বিশ্বের ১২২টি দেশের মানুষের মধ্যে গবেষণা চালিয়ে অলস দেশের একটি তালিকা প্রণয়ন করেছে। আমাদের জন্য বোধকরি আনন্দের সংবাদই বলতে হবে, এ তালিকায় ঠাঁই হয়নি বাংলাদেশের। অর্থাৎ ল্যানসেট তার আগের বক্তব্যটিই সমর্থন করেছে। অলস দেশের তালিকায় এক নম্বরে আছে দক্ষিণ ইউরোপের দেশ মাল্টা। বলা হয়েছে, দেশটির ৭১ দশমিক ৯ ভাগ মানুষ অলস। দ্বিতীয় অবস্থানে রয়েছে মধ্যপ্রাচ্যের ধনী দেশ সৌদি আরব। আর তৃতীয় অবস্থানে সুইজারল্যান্ড। বিশ্বের ভূস্বর্গ ও অন্যতম শীর্ষ ধনী দেশ বলে স্বীকৃত এই দেশটির ৬০ শতাংশ মানুষই নাকি নিষ্ক্রিয়! নিজেদের পরিশ্রমী হিসেবে গর্ববোধ করা ব্রিটিশ জাতির অবস্থান আট নম্বরে। গবেষণায় প্রমাণ মিলেছে, ব্রিটিশদের ৬৩ দশমিক ৩ শতাংশ অকর্মার ঢেঁকি। লক্ষ্য করার বিষয়, এ তালিকায় দক্ষিণ এশিয়ার একমাত্র দেশ হিসেবে নাম এসেছে ভুটানের। সুতরাং কর্মঠ দক্ষিণ এশীয় হিসেবে বাঙালিরা গর্ববোধ করতেই পারে।
দি ল্যানসেট কিসের ভিত্তিতে আলস্যের এ তালিকা প্রণয়ন করেছে, তা আমাদের জানা নেই। তবে সৌদি আরব, সুইজারল্যান্ডের নাম দেখেই প্রতীয়মান হয়, বিপুল অর্থনৈতিক সমৃদ্ধি, বিত্ত-বৈভব, সুখ-স্বাচ্ছন্দ্যের সঙ্গে বোধকরি একটি মধুর সম্পর্ক আছে আলস্যের। আপনি যখন প্রায় সব পেয়েছির দেশে চলে যাবেন, তখন আলস্য ও আরামপ্রিয়তা আপনাকে পেয়ে বসতেই পারে। তবে বাঙালি অলস, আমোদপ্রিয়, ভোজনরসিক জাতি এ দুর্নাম কিছুটা হলেও ঘোচার জন্য আপাতত আত্মশ্লাঘা বোধ করতেই পারি আমরা।
সম্প্রতি বিশ্বব্যাংক, দি ইকোনমিস্টের মতো বিশ্বখ্যাত প্রতিষ্ঠান ও পত্রিকাও বাংলাদেশের খাদ্য নিরাপত্তা এবং অর্থনৈতিক সমৃদ্ধিকে ‘বিস্ময়কর’ বলে অভিহিত করেছে। এটা সত্য যে, আমাদের কৃষককুল সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত হাটে-মাঠে-ঘাটে-প্রান্তরে কঠোর পরিশ্রম করে। আমাদের নির্মাণ শ্রমিকরা রাজধানীসহ বড় বড় শহর-বন্দরে স্কাইলাইন বদলে দিয়েছে। গার্মেন্টসে বিশেষ করে নারী শ্রমিকরা উদয়াস্ত কঠোর পরিশ্রম করে এনে দিচ্ছে বিপুল পরিমাণ মূল্যবান বৈদেশিক মুদ্রা। লাখ লাখ বাংলাদেশী শ্রমিক কাজ করছে বিশ্বের বিভিন্ন দেশে, যাদের প্রেরিত কষ্টার্জিত অর্থে ফুলে-ফেঁপে উঠছে বাংলাদেশ।
এসবই বাংলাদেশ ও বাঙালি জাতির বহু ইতিবাচক অর্জন, সন্দেহ নেই। এর পরও আত্মপ্রসাদ তথা থেমে থাকার অবকাশ নেই আমাদের। উন্নতির স্বর্ণশিখরে কেন নয় এই অপ্তবাক্যটিকে অবলম্বন করে আমরা আরোহণ করতে চাই উন্নয়ন ও সমৃদ্ধির সর্বোচ্চ শিখরে। সুতরাং বলতেই হবে, ‘এখনই বন্ধ করো না পাখা।’
যুগান্তর
About the Author
Write About Yourself/Fellow Blogger Here!!!
Follow Me on Twitter [at] akashnill
Add this widget to your blog
Follow Me on Twitter [at] akashnill
Labels:
গবেষনা,
সারা বিশ্ব
Subscribe to:
Post Comments (Atom)
মানব জীবন সারাংশ
যা হয়েছে তা ভালই হয়েছে ,
যা হচ্ছে তা ভালই হচ্ছে,
যা হবে তাও ভালই হবে।
তোমার কি হারিয়েছে, যে তুমি কাঁদছ ?
তুমি কি নিয়ে এসেছিলে, যা তুমি হারিয়েছ?
তুমি কি সৃষ্টি করেছ, যা নষ্ট হয়ে গেছে?
তুমি যা নিয়েছ, এখান থেকেই নিয়েছ,
যা দিয়েছ এখানেই দিয়েছ।
তোমার আজ যা আছে ,
কাল তা অন্যকারো ছিল,
পরশু সেটা অন্যকারো হয়ে যাবে।
পরিবর্তনই সংসার এর নিয়ম ।
যা হচ্ছে তা ভালই হচ্ছে,
যা হবে তাও ভালই হবে।
তোমার কি হারিয়েছে, যে তুমি কাঁদছ ?
তুমি কি নিয়ে এসেছিলে, যা তুমি হারিয়েছ?
তুমি কি সৃষ্টি করেছ, যা নষ্ট হয়ে গেছে?
তুমি যা নিয়েছ, এখান থেকেই নিয়েছ,
যা দিয়েছ এখানেই দিয়েছ।
তোমার আজ যা আছে ,
কাল তা অন্যকারো ছিল,
পরশু সেটা অন্যকারো হয়ে যাবে।
পরিবর্তনই সংসার এর নিয়ম ।
জীবন মানে সংগ্রাম
চেয়েছিলাম শীতের কাছে
এক বিন্দু শিশির কণা
সে দিলো শৈত্যপ্রবাহ
আর তুষার ঝড়
বস্রহীন মানুষের আর্তনাদ
আর বেচেঁ থাকার যন্ত্রনা..
প্রকৃতির কাছে চেয়েছিলাম
একটি সুখের নীড়
সে দিলো নদীর ভাঙ্গন
আর সর্বনাশা জলোচ্ছ্বাস
এরই নাম জীবন,
বেচেঁ থাকা যায় না সংগ্রামহীন ..
এক বিন্দু শিশির কণা
সে দিলো শৈত্যপ্রবাহ
আর তুষার ঝড়
বস্রহীন মানুষের আর্তনাদ
আর বেচেঁ থাকার যন্ত্রনা..
প্রকৃতির কাছে চেয়েছিলাম
একটি সুখের নীড়
সে দিলো নদীর ভাঙ্গন
আর সর্বনাশা জলোচ্ছ্বাস
এরই নাম জীবন,
বেচেঁ থাকা যায় না সংগ্রামহীন ..
Popular Posts
- ডাউনলোড করুন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি- প্রকৌশলী মজিবুর রহমান Textbook For Class XI-XII
- বিভিন্ন রাশির জাতক-জাতিকার চারিত্রিক বৈশিষ্ট্য
- বাৎসরিক বাংলা রাশিফল 2015
- গর্ভবতীর ৯ মাসের বিপদ-আপদ
- সব রোগ নিরাময়ের এক বিধান প্রতিদিন দুই বেলা ত্রিফলা খান
- হিপনোটিজম বা সম্মোহনবিদ্যা : নিজেকে সম্মোহিত করুন
- রেজিষ্ট্রেশন ফরম
- বাৎসরিক বাংলা রাশিফল 2012
- ২১ শে ফেব্রুয়ারী: আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
- বিল গেটস এর অবিশ্বাস্য জীবনের কিছু তথ্য
Popular Posts Last 30 Days
- ডাউনলোড করুন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি- প্রকৌশলী মজিবুর রহমান Textbook For Class XI-XII
- বাংলাদেশের বিভিন্ন জেলার স্কুলের এস, এস, সি ২০১১ এর ফলাফল দেখুন
- গীতা সারাংশ
- ১৪০০ সাল কবিতাটি পড়ে কাজী নজরুল ইসলাম উত্তরে এই কবিতাটি লিখেছিলেন,
- রেজিষ্ট্রেশন ফরম
- চোখের পানির রহস্য
- নারীরা যে ৬টি "মাইন্ড গেম" খেলে থাকেন পুরুষের সাথে!
- একই দিনে জন্ম
- কাজের চাপে মেয়েদের হৃদরোগের ঝুঁকি বাড়ে
- Six Steps to Courteney Cox's Bikini Body
Popular Posts Last 7 Days
- ডাউনলোড করুন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি- প্রকৌশলী মজিবুর রহমান Textbook For Class XI-XII
- রেজিষ্ট্রেশন ফরম
- ১৪০০ সাল কবিতাটি পড়ে কাজী নজরুল ইসলাম উত্তরে এই কবিতাটি লিখেছিলেন,
- Light eLibrary: Information and Communication Technology by Engineer Mojibur Rahman (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি- প্রকৌশলী মজিবুর রহমান)Textbook For Class XI-XII
- হূদরোগের মারাত্মক ঝুঁকিতে যুবকেরা!
- বাংলাদেশের বিভিন্ন জেলার স্কুলের এস, এস, সি ২০১১ এর ফলাফল দেখুন
- মশলার ইতিকথা
- পুরুষের স্বাস্থ্য: ১০টি স্বাস্থ্যঝুঁকি
- বাংলাদেশের আদিবাসী ভাষা পরিচিতি
- Six Steps to Courteney Cox's Bikini Body
স্মরনীয় বাণী
### আজ যা নির্ভুল বলে জানছি, কাল সেটাকেই চরম ভূল বলে মনে হয়।আজ যেটাকে চমকপ্রদ বুদ্ধি মত্ত্বা বলে ভাবছি, সেটাকেই জানব চরম নির্বুদ্ধিতা
### ‘বন্ধুকুল! পৃথিবীতে বন্ধু বলে কেউ আছে আমি জানিনে। শুধু আমার নয়, কারো আছে কিনা সন্দেহ!বন্ধু পাওয়া যায় সেই ছেলেবেলায় স্কুল-কলেজেই।প্রাণের বন্ধু।তারপর আর না ।’ ‘আর না? সারা জীবনে আর না?’
‘জীবন জুড়ে যারা থাকে তারা কেউ কারো বন্ধু নয়।তারা দু’রকমের।এনিমি আর নন্-এনিমি। নন্-এনিমিদেরই বন্ধু বলে ধরতে হয়।’
স্মরনীয় বাণী
# এই সংসারে নিজের বলতে কেউ নেই। কেউ কেউ আপন হয়, আপনার হতে চায়, ক্ষনকালের জন্য, কিছু দিনের জন্য। তুমি যদি সমস্ত জীবনটাকে ছোট করে হাতের তালুর মধ্যে তুলে ধরে একটা বলের মতো ঘুরিয়ে ফিরিয়ে দেখো, ‘ত’ দেখবে যে তুমি ছাড়া, তোমার আয়নায় মুখ ছাড়া, তোমার আপনার বলে কেই নেই, সত্যি কেউ নেই।
#মানুষের স্বভাব হচ্ছে অন্যদের টেনশানে ফেলে সে আনন্দ পায়। সৃ্ষ্টিকর্তাও আমাদের টেনশানে ফেলে আনন্দ পান বলেই মানবজাতি সারাক্ষন টেনশানে থাকে।
#মানুষের মহত্ত্বম গুনের একটির নাম কৌতুহল।
হে মানবজাতি তোমরা বাক্য, কর্ম ও চিন্তায় সৎ হও!!!
***যে ব্যক্তি বাক্য, কর্ম ও চিন্তায় সৎ নয়, সে প্রকৃত মানুষ নয়।একজন পরিপূর্ণ মানুষ হতে হলে, একজন পরিপূর্ণ সৎ লোক হতে হবে। যে ব্যক্তি সকল বিষয়ে সৎ থাকে, সেই সর্বশ্রেষ্ঠ মানব। মানুষের ধর্ম এর চেয়ে কর্ম বড়।তাই করো ধর্মকে গুরুত্ব না দিয়ে তার কর্মকে গুরুত্ব দেয়া উচিত।***



0 comments:
Post a Comment