পিউ ফোরাম অন রিলিজিয়ন অ্যান্ড পাবলিক লাইফের দ্য গ্লোবাল রিলিজিয়াস ল্যান্ডস্ক্যাপ শীর্ষক এই গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বের ৬৯০ কোটি বা ৮৪ শতাংশ মানুষ কোনো না কোনো ধর্মের অনুসারী। মোট জনসংখ্যার ১৬ শতাংশের কোনো ধর্ম নেই; এরা নাস্তিক অথবা অজ্ঞেয়বাদি। আধ্যাত্মিক বিশ্বাস থাকলেও কোনো প্রতিষ্ঠিত ধর্মের সঙ্গে যাদের কোনো সম্পর্ক নেই, তারাও ‘ধর্মহীনদের’ দলে পড়েছে। মঙ্গলবার প্রকাশিত এই প্রতিবেদনে বলা হয়েছে, “ধর্মহীনদের মধ্যে অনেকেরই আবার ধর্মীয় বা আধ্যাত্মিক বিশ্বাস আছে। সৃষ্টিকর্তা বা অসীম ক্ষমতাধরের ওপর বিশ্বাস আছে ৭ শতাংশ ধর্মহীন চীনা, ৩০ শতাংশ ধর্মহীন ফরাসি ও ৬৮ শতাংশ ধর্মহীন মার্কিন প্রাপ্তবয়স্ক নাগরিকের।” বিশ্বে খ্রিস্ট ধর্মাবলম্বীরা বিশ্বের সবচেয়ে বড় ধর্মীয় গোষ্ঠী। ২২০ কোটি খ্রিস্টান বিশ্বের মোট জনসংখ্যার প্রায় ৩১.৫ শতাংশ। খ্রিস্টানদের মধ্যে রোমান ক্যাথলিক চার্চের অনুসারীরাই ৫০ শতাংশ। প্রোটেস্ট্যান্ট ও অর্থডোক্স খিস্টানরা যথাক্রমে ৩৭ শতাংশ ও ১২ শতাংশ। সংখ্যার দিক দিয়ে খ্রিস্টানদের পরই আছে মুসলমানরা। বিশ্বে ১৬০ কোটি মানুষ ইসলাম ধর্মের অনুসারী যা বিশ্ব জনসংখ্যার প্রায় ২৩ শতাংশ। মুসলমানদের মধ্যে সুন্নিরাই সংখ্যাগরিষ্ঠ, যারা প্রায় ৮৭ থেকে ৯০ শতাংশ। ১০ থেকে ১৩ শতাংশ মুসলমান শিয়া গোত্রের। আর তৃতীয় অবস্থানে থাকা ‘ধর্মহীন’ মানুষদের সংখ্যা ১১০ কোটি। এদের ৬২ শতাংশই থাকে চীনে। চীনের জনসংখ্যার ৫২ দশমিক ২ শতাংশই ধর্মহীন।আর জাপানের মোট জনগোষ্ঠীর ৫৭ শতাংশই কোনো ধর্মে বিশ্বাস করে না। বিশ্বের প্রায় একশ’ কোটি মানুষ হিন্দু ধর্মাবলম্বী, যারা বিশ্বের মোট জনসংখ্যার ১৫ শতাংশ। এদের বেশিরভাগেরই বাস ভারত, নেপাল ও বাংলাদেশে। বৌদ্ধদের মোট সংখ্যা ৫০ কোটির কাছাকাছি যা প্রায় ৭ শতাংশ। এদের অর্ধেকই থাকে চীনে। বিশ্বের ৬ শতাংশ বাসিন্দা বা ৪০ কোটি ৫০ লাখ মানুষ যার যার লোকজ ধর্ম পালন করে। এদের মধ্যে আছে আফ্রিকা ও চীনের বিভিন্ন জাতি, অস্ট্রেলিয়া এবং উত্তর ও দক্ষিণ আমেরিকার আদিবাসীরা। বিশ্বের ৫ কোটি ৮০ লাখ মানুষ অন্যান্য ধর্মের অনুসারী। গবেষণা প্রতিবেদনে দেখা গেছে, বিশ্বের মুসলমানদের গড় বয়স সবচেয়ে কম, ২৩ বছর। তাই ইসলাম ধর্মের অনুসারীদের সংখ্যা অন্য ধর্মের অনুসারীদের চেয়ে বেশি বাড়তে পারে বলে প্রতিবেদনে বলা হয়েছে। অপরদিকে এক কোটি ৪০ লাখ ইহুদিদের গড় বয়স সবচেয়ে বেশি, ৩৬ বছর। খ্রিস্টানদের গড় বয়স ৩০ বছর এবং হিন্দুদের ২৬ বছর। আর ধর্মহীন মানুষদের গড় বয়স ৩৪। গবেষণায় দেখা গেছে, বিশ্বে প্রায় সমানভাবে ছড়িয়ে আছে খ্রিস্ট ধর্ম। বিশ্বের প্রায় সব অঞ্চলেই ছড়িয়ে আছে খ্রিস্টানরা। অন্যদিকে হিন্দুদের ৯৪ শতাংশই আছে ভারতে। গবেষণা প্রতিবেদনে বলা হয়, বিশ্বের ৯৭ শতাংশ হিন্দু, ৮৭ শতাংশ খ্রিস্টান ও ৭৩ শতাংশ মুসলমান এমন দেশে বাস করে যেখানে তারা সংখ্যাগরিষ্ঠ। বিশ্বের ১৫৭টি দেশে খ্রিস্টানরা সংখ্যাগরিষ্ঠ। মুসলমানরা ৪৯টি দেশে সংখ্যাগরিষ্ঠ। হিন্দুরা কেবল ভারত, নেপাল এ মরিসাসে সংখ্যার দিক থেকে বেশি। ২০১০ সালের বিপুল পরিমাণ উপাত্তের ভিত্তিতে গবেষণাটি চালানো হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিডি/এবি/সিআর/এসইউ/ ১২৫৬ ঘ. | |
সত্য মানুষকে মুক্তি দেয় আর মিথ্যা মানুষকে ধ্বংস করে
সবচেয়ে বড় প্রতারণা হলো তোমার ভাইকে এমন কথা বলা যা সে বিশ্বাস করে ফেলে অথচ তুমি তাকে মিথ্যে বলেছ । — আল হাদীস (আবু দাউদ শরীফ ঃ)
কথায় কথায় মিথ্যা বলা মুনাফেকী আমল। হাদীসে পাকে মিথ্যাকে মুনাফেকী আমল বলা হয়েছে। হাদীসে বলা হয়েছে- সত্য মানুষকে মুক্তি দেয় আর মিথ্যা মানুষকে ধ্বংস করে। হতে পারে মিথ্যার আশ্রয়ে সাময়িক লাভবান হয়, কিন্তু সূর্যের আলো যেমন গোপন থাকে না তেমনি শেষ পর্যন্ত মিথ্যাও গোপন থাকে না। একদিন না একদিন প্রকাশ পেয়েই যায়। তখন লোকের সম্মুখে পূর্বের তুলনায় আরো অধিক অপদস্থ হতে হয়। মানুষের কাছে তার কোন ইজ্জত-সম্মান থাকে না। সকলেই তাকে মিথ্যাবাদী মনে করে। আর আল্লাহপাক তো প্রথম থেকেই তার মিথ্যা সম্পর্কে অবহিত আছেন। সুতরাং এরূপ লোকের ইহকাল পরকাল উভয় কালই ধ্বংসমুখী।
‘বিশ্বের প্রতি ছয়জনের একজন ধর্মহীন’
About the Author
Write About Yourself/Fellow Blogger Here!!!
Follow Me on Twitter [at] akashnill
Add this widget to your blog
Follow Me on Twitter [at] akashnill
Subscribe to:
Post Comments (Atom)
মানব জীবন সারাংশ
যা হয়েছে তা ভালই হয়েছে ,
যা হচ্ছে তা ভালই হচ্ছে,
যা হবে তাও ভালই হবে।
তোমার কি হারিয়েছে, যে তুমি কাঁদছ ?
তুমি কি নিয়ে এসেছিলে, যা তুমি হারিয়েছ?
তুমি কি সৃষ্টি করেছ, যা নষ্ট হয়ে গেছে?
তুমি যা নিয়েছ, এখান থেকেই নিয়েছ,
যা দিয়েছ এখানেই দিয়েছ।
তোমার আজ যা আছে ,
কাল তা অন্যকারো ছিল,
পরশু সেটা অন্যকারো হয়ে যাবে।
পরিবর্তনই সংসার এর নিয়ম ।
যা হচ্ছে তা ভালই হচ্ছে,
যা হবে তাও ভালই হবে।
তোমার কি হারিয়েছে, যে তুমি কাঁদছ ?
তুমি কি নিয়ে এসেছিলে, যা তুমি হারিয়েছ?
তুমি কি সৃষ্টি করেছ, যা নষ্ট হয়ে গেছে?
তুমি যা নিয়েছ, এখান থেকেই নিয়েছ,
যা দিয়েছ এখানেই দিয়েছ।
তোমার আজ যা আছে ,
কাল তা অন্যকারো ছিল,
পরশু সেটা অন্যকারো হয়ে যাবে।
পরিবর্তনই সংসার এর নিয়ম ।
জীবন মানে সংগ্রাম
চেয়েছিলাম শীতের কাছে
এক বিন্দু শিশির কণা
সে দিলো শৈত্যপ্রবাহ
আর তুষার ঝড়
বস্রহীন মানুষের আর্তনাদ
আর বেচেঁ থাকার যন্ত্রনা..
প্রকৃতির কাছে চেয়েছিলাম
একটি সুখের নীড়
সে দিলো নদীর ভাঙ্গন
আর সর্বনাশা জলোচ্ছ্বাস
এরই নাম জীবন,
বেচেঁ থাকা যায় না সংগ্রামহীন ..
এক বিন্দু শিশির কণা
সে দিলো শৈত্যপ্রবাহ
আর তুষার ঝড়
বস্রহীন মানুষের আর্তনাদ
আর বেচেঁ থাকার যন্ত্রনা..
প্রকৃতির কাছে চেয়েছিলাম
একটি সুখের নীড়
সে দিলো নদীর ভাঙ্গন
আর সর্বনাশা জলোচ্ছ্বাস
এরই নাম জীবন,
বেচেঁ থাকা যায় না সংগ্রামহীন ..
Popular Posts
- ডাউনলোড করুন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি- প্রকৌশলী মজিবুর রহমান Textbook For Class XI-XII
- বিভিন্ন রাশির জাতক-জাতিকার চারিত্রিক বৈশিষ্ট্য
- বাৎসরিক বাংলা রাশিফল 2015
- গর্ভবতীর ৯ মাসের বিপদ-আপদ
- সব রোগ নিরাময়ের এক বিধান প্রতিদিন দুই বেলা ত্রিফলা খান
- হিপনোটিজম বা সম্মোহনবিদ্যা : নিজেকে সম্মোহিত করুন
- রেজিষ্ট্রেশন ফরম
- বাৎসরিক বাংলা রাশিফল 2012
- ২১ শে ফেব্রুয়ারী: আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
- বিল গেটস এর অবিশ্বাস্য জীবনের কিছু তথ্য
Popular Posts Last 30 Days
- ডাউনলোড করুন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি- প্রকৌশলী মজিবুর রহমান Textbook For Class XI-XII
- বিভিন্ন রাশির জাতক-জাতিকার চারিত্রিক বৈশিষ্ট্য
- ঝিঁঝি পোকা কেন গরমকালে ডাকে ?
- বাংলাদেশের বিভিন্ন জেলার স্কুলের এস, এস, সি ২০১১ এর ফলাফল দেখুন
- প্রেম করে চিংড়িরাও!
- সময় নিয়ে কিছুক্ষনের ভাবনা
- বাংলাদেশের আদিবাসী ভাষা পরিচিতি
- বাউলদের সম্পর্কে লোমহর্ষক তথ্য
- গীতা সারাংশ
- ১৪০০ সাল কবিতাটি পড়ে কাজী নজরুল ইসলাম উত্তরে এই কবিতাটি লিখেছিলেন,
Popular Posts Last 7 Days
- ডাউনলোড করুন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি- প্রকৌশলী মজিবুর রহমান Textbook For Class XI-XII
- গীতা সারাংশ
- প্রত্নতত্ত্ব!! নতুনকে খুঁজে ফিরে পুরনো ফসিলে
- Light eLibrary: Information and Communication Technology by Engineer Mojibur Rahman (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি- প্রকৌশলী মজিবুর রহমান)Textbook For Class XI-XII
- ১৪০০ সাল কবিতাটি পড়ে কাজী নজরুল ইসলাম উত্তরে এই কবিতাটি লিখেছিলেন,
- মশলার ইতিকথা
- নারীরা যে ৬টি "মাইন্ড গেম" খেলে থাকেন পুরুষের সাথে!
- রেজিষ্ট্রেশন ফরম
- বাংলাদেশের বিভিন্ন জেলার স্কুলের এস, এস, সি ২০১১ এর ফলাফল দেখুন
- ঝিঁঝি পোকা কেন গরমকালে ডাকে ?
স্মরনীয় বাণী
### আজ যা নির্ভুল বলে জানছি, কাল সেটাকেই চরম ভূল বলে মনে হয়।আজ যেটাকে চমকপ্রদ বুদ্ধি মত্ত্বা বলে ভাবছি, সেটাকেই জানব চরম নির্বুদ্ধিতা
### ‘বন্ধুকুল! পৃথিবীতে বন্ধু বলে কেউ আছে আমি জানিনে। শুধু আমার নয়, কারো আছে কিনা সন্দেহ!বন্ধু পাওয়া যায় সেই ছেলেবেলায় স্কুল-কলেজেই।প্রাণের বন্ধু।তারপর আর না ।’ ‘আর না? সারা জীবনে আর না?’
‘জীবন জুড়ে যারা থাকে তারা কেউ কারো বন্ধু নয়।তারা দু’রকমের।এনিমি আর নন্-এনিমি। নন্-এনিমিদেরই বন্ধু বলে ধরতে হয়।’
স্মরনীয় বাণী
# এই সংসারে নিজের বলতে কেউ নেই। কেউ কেউ আপন হয়, আপনার হতে চায়, ক্ষনকালের জন্য, কিছু দিনের জন্য। তুমি যদি সমস্ত জীবনটাকে ছোট করে হাতের তালুর মধ্যে তুলে ধরে একটা বলের মতো ঘুরিয়ে ফিরিয়ে দেখো, ‘ত’ দেখবে যে তুমি ছাড়া, তোমার আয়নায় মুখ ছাড়া, তোমার আপনার বলে কেই নেই, সত্যি কেউ নেই।
#মানুষের স্বভাব হচ্ছে অন্যদের টেনশানে ফেলে সে আনন্দ পায়। সৃ্ষ্টিকর্তাও আমাদের টেনশানে ফেলে আনন্দ পান বলেই মানবজাতি সারাক্ষন টেনশানে থাকে।
#মানুষের মহত্ত্বম গুনের একটির নাম কৌতুহল।
হে মানবজাতি তোমরা বাক্য, কর্ম ও চিন্তায় সৎ হও!!!
***যে ব্যক্তি বাক্য, কর্ম ও চিন্তায় সৎ নয়, সে প্রকৃত মানুষ নয়।একজন পরিপূর্ণ মানুষ হতে হলে, একজন পরিপূর্ণ সৎ লোক হতে হবে। যে ব্যক্তি সকল বিষয়ে সৎ থাকে, সেই সর্বশ্রেষ্ঠ মানব। মানুষের ধর্ম এর চেয়ে কর্ম বড়।তাই করো ধর্মকে গুরুত্ব না দিয়ে তার কর্মকে গুরুত্ব দেয়া উচিত।***



0 comments:
Post a Comment