সত্য মানুষকে মুক্তি দেয় আর মিথ্যা মানুষকে ধ্বংস করে
সবচেয়ে বড় প্রতারণা হলো তোমার ভাইকে এমন কথা বলা যা সে বিশ্বাস করে ফেলে অথচ তুমি তাকে মিথ্যে বলেছ । — আল হাদীস (আবু দাউদ শরীফ ঃ)
কথায় কথায় মিথ্যা বলা মুনাফেকী আমল। হাদীসে পাকে মিথ্যাকে মুনাফেকী আমল বলা হয়েছে। হাদীসে বলা হয়েছে- সত্য মানুষকে মুক্তি দেয় আর মিথ্যা মানুষকে ধ্বংস করে। হতে পারে মিথ্যার আশ্রয়ে সাময়িক লাভবান হয়, কিন্তু সূর্যের আলো যেমন গোপন থাকে না তেমনি শেষ পর্যন্ত মিথ্যাও গোপন থাকে না। একদিন না একদিন প্রকাশ পেয়েই যায়। তখন লোকের সম্মুখে পূর্বের তুলনায় আরো অধিক অপদস্থ হতে হয়। মানুষের কাছে তার কোন ইজ্জত-সম্মান থাকে না। সকলেই তাকে মিথ্যাবাদী মনে করে। আর আল্লাহপাক তো প্রথম থেকেই তার মিথ্যা সম্পর্কে অবহিত আছেন। সুতরাং এরূপ লোকের ইহকাল পরকাল উভয় কালই ধ্বংসমুখী।
যত খুশি ডিম খান, মোটা হবেন না, হার্টও সুস্থ থাকবে
কোনো কোনো গবেষণার আলোকে এক সময় মুরগির ডিমকে হৃদযন্ত্রের জন্য ক্ষতিকর ভাবা হতো। কিন্তু আজকাল এই ডিমকে স্বাস্থ্যকর ও পুষ্টিকর খাবার হিসেবে দেখা হচ্ছে। ডেইলি মেইলে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, কয়েকটি নতুন গবেষণায় দেখা গেছে, মুরগির ডিম হৃদযন্ত্রের জন্য ভালো তো বটেই, একইসঙ্গে তা ওজন কমানোর জন্যেও সহায়ক। এই গবেষকরা বলছেন, ত্রিশ বছর আগের ডিম ও আজকালকার ডিমের গুণগত মান আর এক নেই। ত্রিশ বছর ধরে পরিচালিত এক গবেষণায় দেখা গেছে মুরগির ডিম কোলেস্টেরলের জন্য ক্ষতিকর নয়।
আমেরিকার ক্লিনিক্যাল নিউট্রিশন ম্যাগাজিনে প্রকাশিত এক গবেষণায় দেখা গেছে যারা মুরগির ডিম খান তাদের রক্তচাপ স্বাভাবিক পর্যায়ে রয়েছে। গত বছর আলবার্টা বিশ্ববিদ্যালয়ের একজন বিজ্ঞানী আবিষ্কার করেছেন যে ডিমের হলুদ অংশের গুরুত্বপূর্ণ ডিএমাইনো অ্যাসিডে ব্যাপক পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট রয়েছে। দুটি কাঁচা ডিমের হলুদ অংশের অ্যান্টি অক্সিডেন্টের পরিমাণ একটি আপেলের অ্যান্টি অক্সিডেন্টের সমান। অবশ্য ডিম পোজ করা হলে বা সিদ্ধ করা হলে এর অ্যান্টি অক্সিডেন্ট অর্ধেক মাত্রায় কমে যায়।
আজকালকার মুরগির ডিমে ভিটামিন ডি’র পরিমাণ অতীতের চেয়ে শতকরা ৭০ ভাগ বেশি। ডিমের কুসুম বা হলুদ অংশে রয়েছে ১৩টি গুরুত্বপূর্ণ উপাদান। এক গবেষণায় দেখা গেছে যেসব মোটা মহিলা সকালে দুই বেলা ডিম দিয়ে নাস্তা করেছেন তারা মিষ্টি রুটিভোজী মোটা মহিলাদের তুলনায় দৈনিক কম ক্যালরি পেয়েছেন।
গবেষকরা বলছেন প্রতিদিন যত ইচ্ছা ডিম খান তাতে কোনো অসুবিধা নেই। অবশ্য যারা বংশগতভাবে উচ্চ মাত্রার কোলেস্টেরলের অধিকারি তাদের জন্য এ কথা প্রযোজ্য নয়।
অতীতে গবেষণায় বলা হয়েছিল যে ডিমের কুসুম খাওয়ার ফলে ক্যারোটিড বেড়ে যায়। কিন্তু এখন একদল গবেষক বলছেন, ৪০ বছর বয়সের পর এমনিতেই মানুষের শরীরে ক্যারোটিডের পরিমাণ বেড়ে যায়। তা ছাড়া শরীরচর্চা ও খাদ্যাভ্যাসের ব্যাপারটিকে অতীতের গবেষণায় বিবেচনায় আনা হয়নি।
এ ছাড়াও ত্রিশ বছর আগের ডিমের তুলনায় আজকালকার মুরগির ডিমে চর্বির পরিমাণ শতকরা ২০ ভাগ কম। এ যুগের ডিমে ক্যালরির পরিমাণ শতকরা ১৩ ভাগ কম এবং কোলেস্টেরলও দশ শতাংশ কম। ডিমের প্রোটিনের ক্ষুধা নিবৃত্তির ক্ষমতা বেশি থাকে বলেই যেসব মোটা মহিলা সকালের নাস্তায় দুইবার মুরগির ডিম খান তারা অন্য মোটা মহিলাদের তুলনায় কম ক্যালোরি ভোগ করেন বলে গবেষকরা জানিয়েছেন।
বার্তা২৪
About the Author
Write About Yourself/Fellow Blogger Here!!!
Follow Me on Twitter [at] akashnill
Add this widget to your blog
Follow Me on Twitter [at] akashnill
Labels:
খাদ্য ও পানীয়,
গবেষনা
Subscribe to:
Post Comments (Atom)
মানব জীবন সারাংশ
যা হয়েছে তা ভালই হয়েছে ,
যা হচ্ছে তা ভালই হচ্ছে,
যা হবে তাও ভালই হবে।
তোমার কি হারিয়েছে, যে তুমি কাঁদছ ?
তুমি কি নিয়ে এসেছিলে, যা তুমি হারিয়েছ?
তুমি কি সৃষ্টি করেছ, যা নষ্ট হয়ে গেছে?
তুমি যা নিয়েছ, এখান থেকেই নিয়েছ,
যা দিয়েছ এখানেই দিয়েছ।
তোমার আজ যা আছে ,
কাল তা অন্যকারো ছিল,
পরশু সেটা অন্যকারো হয়ে যাবে।
পরিবর্তনই সংসার এর নিয়ম ।
যা হচ্ছে তা ভালই হচ্ছে,
যা হবে তাও ভালই হবে।
তোমার কি হারিয়েছে, যে তুমি কাঁদছ ?
তুমি কি নিয়ে এসেছিলে, যা তুমি হারিয়েছ?
তুমি কি সৃষ্টি করেছ, যা নষ্ট হয়ে গেছে?
তুমি যা নিয়েছ, এখান থেকেই নিয়েছ,
যা দিয়েছ এখানেই দিয়েছ।
তোমার আজ যা আছে ,
কাল তা অন্যকারো ছিল,
পরশু সেটা অন্যকারো হয়ে যাবে।
পরিবর্তনই সংসার এর নিয়ম ।
জীবন মানে সংগ্রাম
চেয়েছিলাম শীতের কাছে
এক বিন্দু শিশির কণা
সে দিলো শৈত্যপ্রবাহ
আর তুষার ঝড়
বস্রহীন মানুষের আর্তনাদ
আর বেচেঁ থাকার যন্ত্রনা..
প্রকৃতির কাছে চেয়েছিলাম
একটি সুখের নীড়
সে দিলো নদীর ভাঙ্গন
আর সর্বনাশা জলোচ্ছ্বাস
এরই নাম জীবন,
বেচেঁ থাকা যায় না সংগ্রামহীন ..
এক বিন্দু শিশির কণা
সে দিলো শৈত্যপ্রবাহ
আর তুষার ঝড়
বস্রহীন মানুষের আর্তনাদ
আর বেচেঁ থাকার যন্ত্রনা..
প্রকৃতির কাছে চেয়েছিলাম
একটি সুখের নীড়
সে দিলো নদীর ভাঙ্গন
আর সর্বনাশা জলোচ্ছ্বাস
এরই নাম জীবন,
বেচেঁ থাকা যায় না সংগ্রামহীন ..
Popular Posts
- ডাউনলোড করুন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি- প্রকৌশলী মজিবুর রহমান Textbook For Class XI-XII
- বিভিন্ন রাশির জাতক-জাতিকার চারিত্রিক বৈশিষ্ট্য
- বাৎসরিক বাংলা রাশিফল 2015
- গর্ভবতীর ৯ মাসের বিপদ-আপদ
- সব রোগ নিরাময়ের এক বিধান প্রতিদিন দুই বেলা ত্রিফলা খান
- হিপনোটিজম বা সম্মোহনবিদ্যা : নিজেকে সম্মোহিত করুন
- রেজিষ্ট্রেশন ফরম
- বাৎসরিক বাংলা রাশিফল 2012
- ২১ শে ফেব্রুয়ারী: আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
- বিল গেটস এর অবিশ্বাস্য জীবনের কিছু তথ্য
Popular Posts Last 30 Days
- ডাউনলোড করুন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি- প্রকৌশলী মজিবুর রহমান Textbook For Class XI-XII
- রেজিষ্ট্রেশন ফরম
- বাংলাদেশের বিভিন্ন জেলার স্কুলের এস, এস, সি ২০১১ এর ফলাফল দেখুন
- পৃথিবী বিখ্যাত সফল মানুষেরা সাপ্তাহিক ছুটির দিনটি কীভাবে কাটান?
- সখি ও কাশফুল - আকাশনীল
- জেনে নিন ২০১৭ সাল আপনার জন্য কি সৌভাগ্য নিয়ে আসছে!
- বাৎসরিক বাংলা রাশিফল 2015
- পুরুষের স্বাস্থ্য: ১০টি স্বাস্থ্যঝুঁকি
- নেপালের বলি উৎসব
- গীতা সারাংশ
Popular Posts Last 7 Days
- ডাউনলোড করুন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি- প্রকৌশলী মজিবুর রহমান Textbook For Class XI-XII
- ডিমে ব্যক্তিত্বের প্রকাশ
- ৬৬ বছর পর জানলেন তিনি পুরুষ নন নারী
- সেই আমলেও হৃদরোগ ছিল!
- এ্যান্ড্রোপজ পুরুষত্বের ইতি
- ব্ল্যাকহোল আড়াল করে গ্রহপোড়া ছাই
- মাতৃগর্ভেও ফেসবুক ব্যবহারকারী!
- Keep Your Computer Safe and Healthy with these 12 Amazing Tips
- সিল্ক বুনতে পারে চিংড়িও!
- প্রবাসে সজ্জন বাঙালি কামরুল চৌধুরী
স্মরনীয় বাণী
### আজ যা নির্ভুল বলে জানছি, কাল সেটাকেই চরম ভূল বলে মনে হয়।আজ যেটাকে চমকপ্রদ বুদ্ধি মত্ত্বা বলে ভাবছি, সেটাকেই জানব চরম নির্বুদ্ধিতা
### ‘বন্ধুকুল! পৃথিবীতে বন্ধু বলে কেউ আছে আমি জানিনে। শুধু আমার নয়, কারো আছে কিনা সন্দেহ!বন্ধু পাওয়া যায় সেই ছেলেবেলায় স্কুল-কলেজেই।প্রাণের বন্ধু।তারপর আর না ।’ ‘আর না? সারা জীবনে আর না?’
‘জীবন জুড়ে যারা থাকে তারা কেউ কারো বন্ধু নয়।তারা দু’রকমের।এনিমি আর নন্-এনিমি। নন্-এনিমিদেরই বন্ধু বলে ধরতে হয়।’
স্মরনীয় বাণী
# এই সংসারে নিজের বলতে কেউ নেই। কেউ কেউ আপন হয়, আপনার হতে চায়, ক্ষনকালের জন্য, কিছু দিনের জন্য। তুমি যদি সমস্ত জীবনটাকে ছোট করে হাতের তালুর মধ্যে তুলে ধরে একটা বলের মতো ঘুরিয়ে ফিরিয়ে দেখো, ‘ত’ দেখবে যে তুমি ছাড়া, তোমার আয়নায় মুখ ছাড়া, তোমার আপনার বলে কেই নেই, সত্যি কেউ নেই।
#মানুষের স্বভাব হচ্ছে অন্যদের টেনশানে ফেলে সে আনন্দ পায়। সৃ্ষ্টিকর্তাও আমাদের টেনশানে ফেলে আনন্দ পান বলেই মানবজাতি সারাক্ষন টেনশানে থাকে।
#মানুষের মহত্ত্বম গুনের একটির নাম কৌতুহল।
হে মানবজাতি তোমরা বাক্য, কর্ম ও চিন্তায় সৎ হও!!!
***যে ব্যক্তি বাক্য, কর্ম ও চিন্তায় সৎ নয়, সে প্রকৃত মানুষ নয়।একজন পরিপূর্ণ মানুষ হতে হলে, একজন পরিপূর্ণ সৎ লোক হতে হবে। যে ব্যক্তি সকল বিষয়ে সৎ থাকে, সেই সর্বশ্রেষ্ঠ মানব। মানুষের ধর্ম এর চেয়ে কর্ম বড়।তাই করো ধর্মকে গুরুত্ব না দিয়ে তার কর্মকে গুরুত্ব দেয়া উচিত।***



0 comments:
Post a Comment