সত্য মানুষকে মুক্তি দেয় আর মিথ্যা মানুষকে ধ্বংস করে
সবচেয়ে বড় প্রতারণা হলো তোমার ভাইকে এমন কথা বলা যা সে বিশ্বাস করে ফেলে অথচ তুমি তাকে মিথ্যে বলেছ । — আল হাদীস (আবু দাউদ শরীফ ঃ)
কথায় কথায় মিথ্যা বলা মুনাফেকী আমল। হাদীসে পাকে মিথ্যাকে মুনাফেকী আমল বলা হয়েছে। হাদীসে বলা হয়েছে- সত্য মানুষকে মুক্তি দেয় আর মিথ্যা মানুষকে ধ্বংস করে। হতে পারে মিথ্যার আশ্রয়ে সাময়িক লাভবান হয়, কিন্তু সূর্যের আলো যেমন গোপন থাকে না তেমনি শেষ পর্যন্ত মিথ্যাও গোপন থাকে না। একদিন না একদিন প্রকাশ পেয়েই যায়। তখন লোকের সম্মুখে পূর্বের তুলনায় আরো অধিক অপদস্থ হতে হয়। মানুষের কাছে তার কোন ইজ্জত-সম্মান থাকে না। সকলেই তাকে মিথ্যাবাদী মনে করে। আর আল্লাহপাক তো প্রথম থেকেই তার মিথ্যা সম্পর্কে অবহিত আছেন। সুতরাং এরূপ লোকের ইহকাল পরকাল উভয় কালই ধ্বংসমুখী।
স্বামী-স্ত্রী যখন আলাদা ঘুমান
বিয়ের পর যদি স্বামী-স্ত্রী আলাদা ঘরে ঘুমান তাহলে ব্যাপারটা কেমন চোখে লাগার মতো! আর তাই করেন শতকরা ২৫ ভাগ দম্পতি। তারা বিয়ের পরে এক বিছানা শেয়ার করেন না। এর ফলে তাদের মধ্যকার স্বামী-স্ত্রীর সম্পর্ক আস্তে আস্তে নষ্ট হতে থাকে। এক সময় দেখা দেয় দাম্পত্য কলহ। বিয়ের আগে একজন নারী বা পুরুষে তার সঙ্গী পাওয়ার ঝোঁক থাকে দুর্নিবার। কিন্তু বিয়ের পরে কি সেই আকুতি কমে আসে! যুক্তরাষ্ট্রের ন্যাশনাল স্পির ফাউন্ডেশন এক গবেষণায় প্রমাণ পেয়েছে শতকরা ২৫ ভাগ দম্পতি এক বিছানায় এমনকি এক রুমে ঘুমান না। এর অর্থ হলো প্রতি চারটি দম্পতির মধ্যে একটি দম্পতি আলাদা আলাদা রুমে রাত্রি যাপন করেন। তারা হয়তো নিরিবিলি ঘুমাতে চান অথবা থাকতে পারে তাদের অন্য কোন শারীরিক সমস্যা। কিন্তু ম্যানহাটনের চিকিৎসক জোসেফ সিলোনা বলেন, দম্পতিদের এই প্রবণতা কাটিয়ে উঠা উচিত। তা না হলে দাম্পত্যে সংকট দেখা দিতে পারে। এজন্য তাদের এক বিছানায় ঘুমানো উচিত। একে অন্যের খুব সান্নিধ্যে চলে আসা উচিত। এক্ষেত্রে তারা নিচের পন্থাগুলো অবলম্বন করতে পারেন।
১. কাছাকাছি থাকুন। একজন অন্যজনকে স্পর্শ করুন। যখন আপনার ঘুম এসে যাচ্ছে তার আগে আপনার জীবনসঙ্গীকে কাছে পাওয়ার চেষ্টা করুন। এতে হরমোনের উৎপাদন বেড়ে যায়। আপনার মানবিক বন্ধন দৃঢ় হয়। ঘুমাতে যাওয়ার আগে যখন টিভি দেখছেন তখন আপনারা একে অন্যের হাত দুটো মুঠো করে ধরুন। তাতে মানসিক পরিবর্তন আসবে। এ জন্য বেভারলি হিলসের মনোরোগ বিশেষজ্ঞ চিকিৎসক ক্যারোল লিবারম্যান বলেন, দম্পতিদের উচিত ঘুমাতে যাওয়ার আগে একটু আলাদা চেষ্টা করা। তাদের মধ্যে স্পর্শ নামের অনুভূতি কাজ করলে তাদের প্রেমময় ও শারীরিক স্বাস্থ্য ভাল থাকবে।
২. বালিতে মাথা রেখে গল্প করুন। যখন সব বাধা পেরিয়ে স্বামী-স্ত্রী একই বিছানায় ঘুমাতে যান তখন তাদের উচিত বালিতে মাথা রেখে গল্পে মেতে ওঠা। সেই গল্প হতে পারে কিভাবে আপনার বাচ্চা স্কুলে যাবে, আপনার গাড়ি কাল কেমন সার্ভিস দেবে, কর্মক্ষেত্রে আপনাকে কি কাজ করতে হবে। এভাবে গল্প করতে করতে দেখবেন আপনাদের মধ্যকার জড়তা কেটে যাবে। ঘুমে ব্যাঘাত ঘটে এই কথা চিন্তা করে কেউ যদি তারপরও আলাদা ঘরে ঘুমান তাহলে উচিত হবে যিনি ঘুম থেকে আগে উঠবেন তিনি যেন তার জীবনসঙ্গীর খোঁজে অন্য ঘরে ঢুঁ মারেন।
৩. কোন দম্পতি যদি এভাবে একত্রে না ঘুমিয়ে আলাদা আলাদা ঘুমান তাহলে তাদের মধ্যে শারীরিক সম্পর্ক আস্তে আস্তে লোপ পাবে। তবে কোন কোন ক্ষেত্রে মনোবিজ্ঞানীরা দেখেছেনÑ আলাদা ঘরে ঘুমালেও দম্পতিদের শারীরিক সম্পর্ক ঠিক থাকে। এক্ষেত্রে তাদের মানসিক প্রস্তুতি বড় হয়ে দেখা দেয়।
৪. আবেগ প্রকাশের মাধ্যমে নিজেদের মধ্যে বন্ধনকে আরও শক্ত করুন। এ কাজটি দম্পতিদের জন্য খুব সোজা। যদি কোন দম্পতি এক বিছানায় না ঘুমান তাহলে তারা একে অন্যের আবেগ অনুভূতিকে স্পর্শ করতে পারবেন না।
ফলে তাদের বন্ধন শিথিল হতে থাকে।
আমাদের সময়
About the Author
Write About Yourself/Fellow Blogger Here!!!
Follow Me on Twitter [at] akashnill
Add this widget to your blog
Follow Me on Twitter [at] akashnill
Labels:
গবেষনা,
জীবন দর্শন
Subscribe to:
Post Comments (Atom)
মানব জীবন সারাংশ
যা হয়েছে তা ভালই হয়েছে ,
যা হচ্ছে তা ভালই হচ্ছে,
যা হবে তাও ভালই হবে।
তোমার কি হারিয়েছে, যে তুমি কাঁদছ ?
তুমি কি নিয়ে এসেছিলে, যা তুমি হারিয়েছ?
তুমি কি সৃষ্টি করেছ, যা নষ্ট হয়ে গেছে?
তুমি যা নিয়েছ, এখান থেকেই নিয়েছ,
যা দিয়েছ এখানেই দিয়েছ।
তোমার আজ যা আছে ,
কাল তা অন্যকারো ছিল,
পরশু সেটা অন্যকারো হয়ে যাবে।
পরিবর্তনই সংসার এর নিয়ম ।
যা হচ্ছে তা ভালই হচ্ছে,
যা হবে তাও ভালই হবে।
তোমার কি হারিয়েছে, যে তুমি কাঁদছ ?
তুমি কি নিয়ে এসেছিলে, যা তুমি হারিয়েছ?
তুমি কি সৃষ্টি করেছ, যা নষ্ট হয়ে গেছে?
তুমি যা নিয়েছ, এখান থেকেই নিয়েছ,
যা দিয়েছ এখানেই দিয়েছ।
তোমার আজ যা আছে ,
কাল তা অন্যকারো ছিল,
পরশু সেটা অন্যকারো হয়ে যাবে।
পরিবর্তনই সংসার এর নিয়ম ।
জীবন মানে সংগ্রাম
চেয়েছিলাম শীতের কাছে
এক বিন্দু শিশির কণা
সে দিলো শৈত্যপ্রবাহ
আর তুষার ঝড়
বস্রহীন মানুষের আর্তনাদ
আর বেচেঁ থাকার যন্ত্রনা..
প্রকৃতির কাছে চেয়েছিলাম
একটি সুখের নীড়
সে দিলো নদীর ভাঙ্গন
আর সর্বনাশা জলোচ্ছ্বাস
এরই নাম জীবন,
বেচেঁ থাকা যায় না সংগ্রামহীন ..
এক বিন্দু শিশির কণা
সে দিলো শৈত্যপ্রবাহ
আর তুষার ঝড়
বস্রহীন মানুষের আর্তনাদ
আর বেচেঁ থাকার যন্ত্রনা..
প্রকৃতির কাছে চেয়েছিলাম
একটি সুখের নীড়
সে দিলো নদীর ভাঙ্গন
আর সর্বনাশা জলোচ্ছ্বাস
এরই নাম জীবন,
বেচেঁ থাকা যায় না সংগ্রামহীন ..
Popular Posts
- ডাউনলোড করুন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি- প্রকৌশলী মজিবুর রহমান Textbook For Class XI-XII
- বিভিন্ন রাশির জাতক-জাতিকার চারিত্রিক বৈশিষ্ট্য
- বাৎসরিক বাংলা রাশিফল 2015
- গর্ভবতীর ৯ মাসের বিপদ-আপদ
- সব রোগ নিরাময়ের এক বিধান প্রতিদিন দুই বেলা ত্রিফলা খান
- হিপনোটিজম বা সম্মোহনবিদ্যা : নিজেকে সম্মোহিত করুন
- রেজিষ্ট্রেশন ফরম
- বাৎসরিক বাংলা রাশিফল 2012
- ২১ শে ফেব্রুয়ারী: আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
- বিল গেটস এর অবিশ্বাস্য জীবনের কিছু তথ্য
Popular Posts Last 30 Days
- ডাউনলোড করুন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি- প্রকৌশলী মজিবুর রহমান Textbook For Class XI-XII
- গীতা সারাংশ
- বিভিন্ন রাশির জাতক-জাতিকার চারিত্রিক বৈশিষ্ট্য
- বাংলাদেশের আদিবাসী ভাষা পরিচিতি
- বাংলাদেশের বিভিন্ন জেলার স্কুলের এস, এস, সি ২০১১ এর ফলাফল দেখুন
- হিজড়া সম্প্রদায় : প্রকৃতির পরিহাস, মানবতা যেখানে ভূলুন্ঠিত
- ১৪০০ সাল কবিতাটি পড়ে কাজী নজরুল ইসলাম উত্তরে এই কবিতাটি লিখেছিলেন,
- সত্য মানুষকে মুক্তি দেয় আর মিথ্যা মানুষকে ধ্বংস করে
- হিপনোটিজম বা সম্মোহনবিদ্যা : নিজেকে সম্মোহিত করুন
- রেজিষ্ট্রেশন ফরম
Popular Posts Last 7 Days
- ডাউনলোড করুন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি- প্রকৌশলী মজিবুর রহমান Textbook For Class XI-XII
- প্রত্নতত্ত্ব!! নতুনকে খুঁজে ফিরে পুরনো ফসিলে
- গীতা সারাংশ
- মশলার ইতিকথা
- রেজিষ্ট্রেশন ফরম
- Light eLibrary: Information and Communication Technology by Engineer Mojibur Rahman (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি- প্রকৌশলী মজিবুর রহমান)Textbook For Class XI-XII
- নারীরা যে ৬টি "মাইন্ড গেম" খেলে থাকেন পুরুষের সাথে!
- বাৎসরিক বাংলা রাশিফল 2015
- পুরুষের যেসব গুণে নারীরা দুর্বল
- বিল গেটস এর অবিশ্বাস্য জীবনের কিছু তথ্য
স্মরনীয় বাণী
### আজ যা নির্ভুল বলে জানছি, কাল সেটাকেই চরম ভূল বলে মনে হয়।আজ যেটাকে চমকপ্রদ বুদ্ধি মত্ত্বা বলে ভাবছি, সেটাকেই জানব চরম নির্বুদ্ধিতা
### ‘বন্ধুকুল! পৃথিবীতে বন্ধু বলে কেউ আছে আমি জানিনে। শুধু আমার নয়, কারো আছে কিনা সন্দেহ!বন্ধু পাওয়া যায় সেই ছেলেবেলায় স্কুল-কলেজেই।প্রাণের বন্ধু।তারপর আর না ।’ ‘আর না? সারা জীবনে আর না?’
‘জীবন জুড়ে যারা থাকে তারা কেউ কারো বন্ধু নয়।তারা দু’রকমের।এনিমি আর নন্-এনিমি। নন্-এনিমিদেরই বন্ধু বলে ধরতে হয়।’
স্মরনীয় বাণী
# এই সংসারে নিজের বলতে কেউ নেই। কেউ কেউ আপন হয়, আপনার হতে চায়, ক্ষনকালের জন্য, কিছু দিনের জন্য। তুমি যদি সমস্ত জীবনটাকে ছোট করে হাতের তালুর মধ্যে তুলে ধরে একটা বলের মতো ঘুরিয়ে ফিরিয়ে দেখো, ‘ত’ দেখবে যে তুমি ছাড়া, তোমার আয়নায় মুখ ছাড়া, তোমার আপনার বলে কেই নেই, সত্যি কেউ নেই।
#মানুষের স্বভাব হচ্ছে অন্যদের টেনশানে ফেলে সে আনন্দ পায়। সৃ্ষ্টিকর্তাও আমাদের টেনশানে ফেলে আনন্দ পান বলেই মানবজাতি সারাক্ষন টেনশানে থাকে।
#মানুষের মহত্ত্বম গুনের একটির নাম কৌতুহল।
হে মানবজাতি তোমরা বাক্য, কর্ম ও চিন্তায় সৎ হও!!!
***যে ব্যক্তি বাক্য, কর্ম ও চিন্তায় সৎ নয়, সে প্রকৃত মানুষ নয়।একজন পরিপূর্ণ মানুষ হতে হলে, একজন পরিপূর্ণ সৎ লোক হতে হবে। যে ব্যক্তি সকল বিষয়ে সৎ থাকে, সেই সর্বশ্রেষ্ঠ মানব। মানুষের ধর্ম এর চেয়ে কর্ম বড়।তাই করো ধর্মকে গুরুত্ব না দিয়ে তার কর্মকে গুরুত্ব দেয়া উচিত।***



0 comments:
Post a Comment