সত্য মানুষকে মুক্তি দেয় আর মিথ্যা মানুষকে ধ্বংস করে
সবচেয়ে বড় প্রতারণা হলো তোমার ভাইকে এমন কথা বলা যা সে বিশ্বাস করে ফেলে অথচ তুমি তাকে মিথ্যে বলেছ । — আল হাদীস (আবু দাউদ শরীফ ঃ)
কথায় কথায় মিথ্যা বলা মুনাফেকী আমল। হাদীসে পাকে মিথ্যাকে মুনাফেকী আমল বলা হয়েছে। হাদীসে বলা হয়েছে- সত্য মানুষকে মুক্তি দেয় আর মিথ্যা মানুষকে ধ্বংস করে। হতে পারে মিথ্যার আশ্রয়ে সাময়িক লাভবান হয়, কিন্তু সূর্যের আলো যেমন গোপন থাকে না তেমনি শেষ পর্যন্ত মিথ্যাও গোপন থাকে না। একদিন না একদিন প্রকাশ পেয়েই যায়। তখন লোকের সম্মুখে পূর্বের তুলনায় আরো অধিক অপদস্থ হতে হয়। মানুষের কাছে তার কোন ইজ্জত-সম্মান থাকে না। সকলেই তাকে মিথ্যাবাদী মনে করে। আর আল্লাহপাক তো প্রথম থেকেই তার মিথ্যা সম্পর্কে অবহিত আছেন। সুতরাং এরূপ লোকের ইহকাল পরকাল উভয় কালই ধ্বংসমুখী।
যে পঞ্চাশে লাগে খুশি
পুরনো প্যান্টের পকেটে হঠাৎ একদিন ৫০০
টাকার একটি কড়কড়ে নোট পেয়ে গেলে কেমন লাগবে? অথবা অফিসের বস ডেকে হঠাৎ
কাজের পরিবর্তে এক দিন ছুটি ধরিয়ে দিলে? কিংবা সারা দিনের ক্লান্তি শেষে
ঘুমাতে গিয়ে দেখা গেল বিছানায় পরিপাটি করে বিছানো রয়েছে ধবধবে
তকতকে একটি পরিচ্ছন্ন চাদর; কেমন লাগবে? যদি মনে হয় যে পেটের ভেতর
প্রজাপতি ওড়া শুরু করে দিয়েছে, তবে এতে ঘাবড়ানোর কিছু নেই। কারণ এমনটি মনে
হওয়াই স্বাভাবিক। সাম্প্রতিক এক গবেষণায় জানা গেছে, দৈনন্দিন জীবনের এমন
ছোট ছোট কিছু ঘটনাই মানুষের মনে সুখের অনুভূতি জাগিয়ে তোলে। আর গবেষকরা এমন
৫০টি বিষয়ের একটি তালিকাও তৈরি করেছেন।
সুখী
হওয়ার জন্য সুখী মানুষের জামা খুঁজে বেড়ানো রাজার গল্প অনেকেরই জানা।
অর্থ-বিত্ত-ক্ষমতায় শীর্ষে থাকা সত্ত্বেও চিত্তে সুখ না থাকা সেই রাজাকে
সুখী করতে হেকিম পরামর্শ দিয়েছিলেন কোনো সুখী মানুষের জামা গায়ে চাপাতে। ওই
জামা গায়ে চাপিয়ে সুখী হওয়ার বাসনায় রাজা হয়ে উঠেছিলেন অস্থির। কিন্তু
সুখী মানুষের দেখা পেতে তাঁকে পোহাতে হয়েছিল বিস্তর দুর্ভোগ। কিন্তু সুখী
হওয়ার জন্য আসলে এত ঝামেলা পোহানোর প্রয়োজন পড়ে না। দৈনন্দিন জীবনের ছোট
ছোট কিছু বিষয় থেকেই মানুষ যথেষ্ট সুখী বোধ করে। থ্রি ব্যারেলস ব্র্যান্ডি
নামের একটি প্রতিষ্ঠানের করা ওই গবেষণার ফল এখন এ কথাই বলছে। একেকজনের কাছে
সুখের সংজ্ঞা একেকরকম হলেও গবেষণায় এমন ৫০টি বিষয়ের একটি তালিকা পাওয়া
গেছে, যেগুলো থেকে স্থান-কাল-পাত্র নির্বিশেষে সব মানুষই কম-বেশি সুখ বোধ
করে। সুখী হওয়ার বিষয়গুলো ওই তালিকায় প্রথম স্থানে রয়েছে পুরনো জামা-কাপড়ের
পকেটে হঠাৎ অর্থযোগ। দ্বিতীয় স্থানে রয়েছে ছুটি পাওয়া। তৃতীয় স্থানে রয়েছে
পরিচ্ছন্ন বিছানায় ঘুমোতে যাওয়ার সুযোগ পাওয়া। তালিকায় থাকা অন্যান্য
বিষয়ের মধ্যে আরো রয়েছে যথাক্রমে সমুদ্রে সন্তরণ, রৌদ্রোজ্জ্বল সকালে ঘুম
ভেঙে জেগে ওঠা, সূর্যের আলোতে বসে থাকা, কারো মাধ্যমে ফুল বা চকোলেট পেয়ে
সারপ্রাইজড হওয়া, প্রিয়জনের কাছ থেকে সুন্দর কোনো বার্তা পাওয়া। আরো রয়েছে
সুন্দর আলোকিত একটি দিনে বেড়াতে যাওয়া, প্রিয়জনের সঙ্গে খুনসুটি, থ্যাংক ইউ কার্ড পাওয়া, বড়
কোনো লটারি জেতা, অতীতের স্মৃতি মনে করিয়ে দেওয়া কোনো গান শোনা, পুরনো ছবি
দেখা, নতুন কারো সঙ্গে বন্ধুত্ব, কোনো শিশুর হাসির শব্দ শোনা, বসের কাছ
থেকে প্রশংসা পাওয়া ইত্যাদি। তালিকায় শেষের দিকে রয়েছে স্কুলে সন্তানদের
সাফল্য, বাসে বা ট্রেনে কারো নিজের সিটটি ছেড়ে বসতে দেওয়া, এমনি এমনি কিছু
খাবার খাওয়া। আর একেবারে শেষে ৫০তম অবস্থানে রয়েছে চুমু খাওয়া।
গবেষকরা
জানিয়েছেন, দেখা গেছে যে মানুষ রোদ ও আলো বেশি পছন্দ করে। কেননা
রৌদ্রোজ্জ্বল কোনো সময় বা দিনে কোনো কিছু করতে পারা থেকে অনেকেই অনেক
ধরনের সুখ পাওয়ার কথা বলেছেন। এ ছাড়া কাছের এমনকি দূরের মানুষের কাছ থেকে
পাওয়া কোনো ইতিবাচক প্রতিক্রিয়াও মানুষকে সুখী করে তোলে। এমনি সুখকে
সংজ্ঞায়িত করা বা একেকজনের একেক বিষয়ে সুখ বোধ করার ব্যাপারটি তো রয়েছেই,
তবে এ গবেষণা থেকে জানা গেল, বড় বড় বিষয় থেকে বড় বড় সুখের বিষয়গুলোর বাইরে
প্রতিটি মানুষই আসলে খুব সাধারণ, সামান্য বিষয় থেকেও বেশ পুলকিত হয়, সুখ
বোধ করে। মানুষের মনোজগতের এ এক অনন্য দিক।
সূত্র : এঙ্প্রেস ডট কো., ডেক্কান হেরাল্ড, টাইমস অব ইন্ডিয়া অনলাইন।
কালের কন্ঠ
About the Author
Write About Yourself/Fellow Blogger Here!!!
Follow Me on Twitter [at] akashnill
Add this widget to your blog
Follow Me on Twitter [at] akashnill
Labels:
গবেষনা,
সুখের ঠিকানা
Subscribe to:
Post Comments (Atom)
মানব জীবন সারাংশ
যা হয়েছে তা ভালই হয়েছে ,
যা হচ্ছে তা ভালই হচ্ছে,
যা হবে তাও ভালই হবে।
তোমার কি হারিয়েছে, যে তুমি কাঁদছ ?
তুমি কি নিয়ে এসেছিলে, যা তুমি হারিয়েছ?
তুমি কি সৃষ্টি করেছ, যা নষ্ট হয়ে গেছে?
তুমি যা নিয়েছ, এখান থেকেই নিয়েছ,
যা দিয়েছ এখানেই দিয়েছ।
তোমার আজ যা আছে ,
কাল তা অন্যকারো ছিল,
পরশু সেটা অন্যকারো হয়ে যাবে।
পরিবর্তনই সংসার এর নিয়ম ।
যা হচ্ছে তা ভালই হচ্ছে,
যা হবে তাও ভালই হবে।
তোমার কি হারিয়েছে, যে তুমি কাঁদছ ?
তুমি কি নিয়ে এসেছিলে, যা তুমি হারিয়েছ?
তুমি কি সৃষ্টি করেছ, যা নষ্ট হয়ে গেছে?
তুমি যা নিয়েছ, এখান থেকেই নিয়েছ,
যা দিয়েছ এখানেই দিয়েছ।
তোমার আজ যা আছে ,
কাল তা অন্যকারো ছিল,
পরশু সেটা অন্যকারো হয়ে যাবে।
পরিবর্তনই সংসার এর নিয়ম ।
জীবন মানে সংগ্রাম
চেয়েছিলাম শীতের কাছে
এক বিন্দু শিশির কণা
সে দিলো শৈত্যপ্রবাহ
আর তুষার ঝড়
বস্রহীন মানুষের আর্তনাদ
আর বেচেঁ থাকার যন্ত্রনা..
প্রকৃতির কাছে চেয়েছিলাম
একটি সুখের নীড়
সে দিলো নদীর ভাঙ্গন
আর সর্বনাশা জলোচ্ছ্বাস
এরই নাম জীবন,
বেচেঁ থাকা যায় না সংগ্রামহীন ..
এক বিন্দু শিশির কণা
সে দিলো শৈত্যপ্রবাহ
আর তুষার ঝড়
বস্রহীন মানুষের আর্তনাদ
আর বেচেঁ থাকার যন্ত্রনা..
প্রকৃতির কাছে চেয়েছিলাম
একটি সুখের নীড়
সে দিলো নদীর ভাঙ্গন
আর সর্বনাশা জলোচ্ছ্বাস
এরই নাম জীবন,
বেচেঁ থাকা যায় না সংগ্রামহীন ..
Popular Posts
- ডাউনলোড করুন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি- প্রকৌশলী মজিবুর রহমান Textbook For Class XI-XII
- বিভিন্ন রাশির জাতক-জাতিকার চারিত্রিক বৈশিষ্ট্য
- বাৎসরিক বাংলা রাশিফল 2015
- গর্ভবতীর ৯ মাসের বিপদ-আপদ
- সব রোগ নিরাময়ের এক বিধান প্রতিদিন দুই বেলা ত্রিফলা খান
- হিপনোটিজম বা সম্মোহনবিদ্যা : নিজেকে সম্মোহিত করুন
- রেজিষ্ট্রেশন ফরম
- বাৎসরিক বাংলা রাশিফল 2012
- ২১ শে ফেব্রুয়ারী: আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
- বিল গেটস এর অবিশ্বাস্য জীবনের কিছু তথ্য
Popular Posts Last 30 Days
- ডাউনলোড করুন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি- প্রকৌশলী মজিবুর রহমান Textbook For Class XI-XII
- হিপনোটিজম বা সম্মোহনবিদ্যা : নিজেকে সম্মোহিত করুন
- বাংলাদেশের বিভিন্ন জেলার স্কুলের এস, এস, সি ২০১১ এর ফলাফল দেখুন
- গীতা সারাংশ
- ১৪০০ সাল কবিতাটি পড়ে কাজী নজরুল ইসলাম উত্তরে এই কবিতাটি লিখেছিলেন,
- রেজিষ্ট্রেশন ফরম
- চোখের পানির রহস্য
- নারীরা যে ৬টি "মাইন্ড গেম" খেলে থাকেন পুরুষের সাথে!
- Test Flight
- কাজের চাপে মেয়েদের হৃদরোগের ঝুঁকি বাড়ে
Popular Posts Last 7 Days
- ডাউনলোড করুন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি- প্রকৌশলী মজিবুর রহমান Textbook For Class XI-XII
- রেজিষ্ট্রেশন ফরম
- ১৪০০ সাল কবিতাটি পড়ে কাজী নজরুল ইসলাম উত্তরে এই কবিতাটি লিখেছিলেন,
- মশলার ইতিকথা
- Endeavour's Final Journey Home
- Light eLibrary: Information and Communication Technology by Engineer Mojibur Rahman (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি- প্রকৌশলী মজিবুর রহমান)Textbook For Class XI-XII
- | কুইজ | মার্কেট প্রাইস | সৌরজগতে এতিম গ্রহ!
- ফ্রাইড ফিস ও চিপস খেলে…
- বর্তমান সময়ের হাসপাতাল ও রোগীনিবাস
- গীতা সারাংশ
স্মরনীয় বাণী
### আজ যা নির্ভুল বলে জানছি, কাল সেটাকেই চরম ভূল বলে মনে হয়।আজ যেটাকে চমকপ্রদ বুদ্ধি মত্ত্বা বলে ভাবছি, সেটাকেই জানব চরম নির্বুদ্ধিতা
### ‘বন্ধুকুল! পৃথিবীতে বন্ধু বলে কেউ আছে আমি জানিনে। শুধু আমার নয়, কারো আছে কিনা সন্দেহ!বন্ধু পাওয়া যায় সেই ছেলেবেলায় স্কুল-কলেজেই।প্রাণের বন্ধু।তারপর আর না ।’ ‘আর না? সারা জীবনে আর না?’
‘জীবন জুড়ে যারা থাকে তারা কেউ কারো বন্ধু নয়।তারা দু’রকমের।এনিমি আর নন্-এনিমি। নন্-এনিমিদেরই বন্ধু বলে ধরতে হয়।’
স্মরনীয় বাণী
# এই সংসারে নিজের বলতে কেউ নেই। কেউ কেউ আপন হয়, আপনার হতে চায়, ক্ষনকালের জন্য, কিছু দিনের জন্য। তুমি যদি সমস্ত জীবনটাকে ছোট করে হাতের তালুর মধ্যে তুলে ধরে একটা বলের মতো ঘুরিয়ে ফিরিয়ে দেখো, ‘ত’ দেখবে যে তুমি ছাড়া, তোমার আয়নায় মুখ ছাড়া, তোমার আপনার বলে কেই নেই, সত্যি কেউ নেই।
#মানুষের স্বভাব হচ্ছে অন্যদের টেনশানে ফেলে সে আনন্দ পায়। সৃ্ষ্টিকর্তাও আমাদের টেনশানে ফেলে আনন্দ পান বলেই মানবজাতি সারাক্ষন টেনশানে থাকে।
#মানুষের মহত্ত্বম গুনের একটির নাম কৌতুহল।
হে মানবজাতি তোমরা বাক্য, কর্ম ও চিন্তায় সৎ হও!!!
***যে ব্যক্তি বাক্য, কর্ম ও চিন্তায় সৎ নয়, সে প্রকৃত মানুষ নয়।একজন পরিপূর্ণ মানুষ হতে হলে, একজন পরিপূর্ণ সৎ লোক হতে হবে। যে ব্যক্তি সকল বিষয়ে সৎ থাকে, সেই সর্বশ্রেষ্ঠ মানব। মানুষের ধর্ম এর চেয়ে কর্ম বড়।তাই করো ধর্মকে গুরুত্ব না দিয়ে তার কর্মকে গুরুত্ব দেয়া উচিত।***



0 comments:
Post a Comment