সত্য মানুষকে মুক্তি দেয় আর মিথ্যা মানুষকে ধ্বংস করে
সবচেয়ে বড় প্রতারণা হলো তোমার ভাইকে এমন কথা বলা যা সে বিশ্বাস করে ফেলে অথচ তুমি তাকে মিথ্যে বলেছ । — আল হাদীস (আবু দাউদ শরীফ ঃ)
কথায় কথায় মিথ্যা বলা মুনাফেকী আমল। হাদীসে পাকে মিথ্যাকে মুনাফেকী আমল বলা হয়েছে। হাদীসে বলা হয়েছে- সত্য মানুষকে মুক্তি দেয় আর মিথ্যা মানুষকে ধ্বংস করে। হতে পারে মিথ্যার আশ্রয়ে সাময়িক লাভবান হয়, কিন্তু সূর্যের আলো যেমন গোপন থাকে না তেমনি শেষ পর্যন্ত মিথ্যাও গোপন থাকে না। একদিন না একদিন প্রকাশ পেয়েই যায়। তখন লোকের সম্মুখে পূর্বের তুলনায় আরো অধিক অপদস্থ হতে হয়। মানুষের কাছে তার কোন ইজ্জত-সম্মান থাকে না। সকলেই তাকে মিথ্যাবাদী মনে করে। আর আল্লাহপাক তো প্রথম থেকেই তার মিথ্যা সম্পর্কে অবহিত আছেন। সুতরাং এরূপ লোকের ইহকাল পরকাল উভয় কালই ধ্বংসমুখী।
শিশুদের মাটি খাওয়ার ফজিলত!
অনেকের জীবন
অনেকভাবেই মাটি হয়ে যায়। তবে মাটি খেয়ে জীবন মাটি করার মতো অপরাধ বোধ হয় আর
কোনোটার সঙ্গেই তুল্য নয়। অপরাধটা করে থাকে মূলত ছোট ছেলেমেয়েরা। মা-বাবার কড়া
নজরদারির ফাঁক গলে তীব্র কৌতূহল নিয়ে মাটির স্বাদ পরীক্ষার ব্যাপারটা প্রায় শিশুর
ক্ষেত্রেই ঘটে থাকে। আর ঘটনাটা ঘটে গেলে শুরু হয় অভিভাবকদের বকাঝকা। চরম নিষেধ সত্ত্বেও কোনো কোনো শিশু বিষয়টায় খুব
মজা পায় এবং সুযোগ পেলেই অভিভাবকদের নজর এড়িয়ে কাজটা করে। আবার অনেক শিশু আছে, যারা ফলমূল ইত্যাদিতে মাটি বা ময়লা মাখিয়ে
তারিয়ে তারিয়ে খায়। পুষ্টিবিজ্ঞানীরা বলেন, ময়লা বা আবর্জনা খাওয়া স্বাস্থ্যের জন্য
ক্ষতিকর। এমনকি তা জীবনের জন্যও ঝুঁকিপূর্ণ। মাটি বা মাটিজাতীয় জিনিস যেমন_কাদা, চক ইত্যাদি খাওয়ার চল বিশ্বের প্রায় সব দেশেই
ঘটে। ইংরেজিতে এর নাম ‘জিওফ্যাজি’। ইতিহাসে দুই হাজার বছরেরও আগে হিপোক্রেটিস
রচিত গ্রন্থে জিওফ্যাজির রসালো বর্ণনা আছে। এর অর্থ আদি গোষ্ঠীমানবের মধ্যেও
বিষয়টি প্রচলিত ছিল এবং এ নিয়ে সে আমলেও উদ্বেগ কম ছিল না।
কিন্তু ব্যাপারটা কি সত্যি অতটা
ঝুঁকিপূর্ণ?
বিষয়টা
কৌতূহলী করেছে বিজ্ঞানীদেরও। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অবস্থিত কর্নেল
বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক বছরখানেকের ওপর বিষয়টি নিয়ে গবেষণা করেন। তাঁরা
বিশ্বের ৪৮০টি জাতিগোষ্ঠীর মধ্যে এ রকম ময়লা বা আবর্জনাজাতীয় দ্রব্য খাওয়ার রীতি
বা জিওফ্যাজি বিশ্লেষণ ও পরীক্ষা-নিরীক্ষা করেন। বিষয়টি কোথাও ‘সুখাদ্য’ হিসেবে বিবেচিত নয়। গবেষকরা এরপর শুরু
করেন মাটির গুণাগুণ ও হজম পদ্ধতি নিয়ে গবেষণা। গবেষণার ফলাফলে আশ্চর্য হওয়ার পালা।
জীববিজ্ঞানবিষয়ক সাময়িকী ‘দ্য কোয়ার্টারলি রিভিউ অব বায়োলজি’তে প্রকাশিত এ গবেষণায় বলা হয়, মাটি বা কাদা খাওয়া সত্যি সত্যি
পাকস্থলীর জন্য ভালো। মাটিতে জিংক, খনিজ লোহা ও ক্যালসিয়ামজাতীয় উপাদান মিশে থাকে।
মাটি গ্রহণকারী এটা সরাসরি পেয়ে যায়। গলাধঃকরণের সময় এর সঙ্গে যেসব জীবাণু প্রবেশ
করে,
তাদের ধ্বংস
করার জন্য মাটি নিজেই পাকস্থলীতে শক্ত ঢাল তৈরি করে। তবে একই সঙ্গে টঙ্নি উৎপাদন
করে।
গবেষকদলের প্রধান ড. সেরা ইয়াং
বলেন,
জিওফ্যাজির
প্রথম লিখিত যে তথ্য পাওয়া যায়, তা দুই হাজার বছরেরও বেশি সময় আগের। গবেষকরা বলছেন, ‘আমাদের এ গবেষণা আরো গবেষকদের প্রেরণা
জোগাবে। এর চেয়ে বড় ব্যাপার, আমরা আশা করব মানুষ আর জিওফ্যাজিকে উদ্ভট বলে মনে করবে না।’
না,
আমরা বলছি না
এই গবেষণার ফল দেখে আপনার সন্তানকে মাটি খাওয়ার ব্যাপারে উৎসাহ দেবেন। তবে কারো
যদি মাটি বা এ রকম কিছু খাওয়ার বদ অভ্যাস তৈরি হয় এবং কিছুতেই সেটা দূর করা না যায়, তো ধরে নিন সে এটা হজম করতে শিখে
ফেলেছে। দুশ্চিন্তা করবেন না, মাটি তার পাকস্থলীতে একটা হজমি ঢাল তৈরি করেছে, যা তাকে পেটের ব্যামো থেকে সুরক্ষা
দেবে।
সূত্র: ডেইলি মেইল অনলাইন।
About the Author
Write About Yourself/Fellow Blogger Here!!!
Follow Me on Twitter [at] akashnill
Add this widget to your blog
Follow Me on Twitter [at] akashnill
Labels:
Diet and Fitness,
Funny,
Health-And-Fitness,
Mysterious,
Thesis,
গবেষনা,
স্বাস্থ্য
Subscribe to:
Post Comments (Atom)
মানব জীবন সারাংশ
যা হয়েছে তা ভালই হয়েছে ,
যা হচ্ছে তা ভালই হচ্ছে,
যা হবে তাও ভালই হবে।
তোমার কি হারিয়েছে, যে তুমি কাঁদছ ?
তুমি কি নিয়ে এসেছিলে, যা তুমি হারিয়েছ?
তুমি কি সৃষ্টি করেছ, যা নষ্ট হয়ে গেছে?
তুমি যা নিয়েছ, এখান থেকেই নিয়েছ,
যা দিয়েছ এখানেই দিয়েছ।
তোমার আজ যা আছে ,
কাল তা অন্যকারো ছিল,
পরশু সেটা অন্যকারো হয়ে যাবে।
পরিবর্তনই সংসার এর নিয়ম ।
যা হচ্ছে তা ভালই হচ্ছে,
যা হবে তাও ভালই হবে।
তোমার কি হারিয়েছে, যে তুমি কাঁদছ ?
তুমি কি নিয়ে এসেছিলে, যা তুমি হারিয়েছ?
তুমি কি সৃষ্টি করেছ, যা নষ্ট হয়ে গেছে?
তুমি যা নিয়েছ, এখান থেকেই নিয়েছ,
যা দিয়েছ এখানেই দিয়েছ।
তোমার আজ যা আছে ,
কাল তা অন্যকারো ছিল,
পরশু সেটা অন্যকারো হয়ে যাবে।
পরিবর্তনই সংসার এর নিয়ম ।
জীবন মানে সংগ্রাম
চেয়েছিলাম শীতের কাছে
এক বিন্দু শিশির কণা
সে দিলো শৈত্যপ্রবাহ
আর তুষার ঝড়
বস্রহীন মানুষের আর্তনাদ
আর বেচেঁ থাকার যন্ত্রনা..
প্রকৃতির কাছে চেয়েছিলাম
একটি সুখের নীড়
সে দিলো নদীর ভাঙ্গন
আর সর্বনাশা জলোচ্ছ্বাস
এরই নাম জীবন,
বেচেঁ থাকা যায় না সংগ্রামহীন ..
এক বিন্দু শিশির কণা
সে দিলো শৈত্যপ্রবাহ
আর তুষার ঝড়
বস্রহীন মানুষের আর্তনাদ
আর বেচেঁ থাকার যন্ত্রনা..
প্রকৃতির কাছে চেয়েছিলাম
একটি সুখের নীড়
সে দিলো নদীর ভাঙ্গন
আর সর্বনাশা জলোচ্ছ্বাস
এরই নাম জীবন,
বেচেঁ থাকা যায় না সংগ্রামহীন ..
Popular Posts
- ডাউনলোড করুন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি- প্রকৌশলী মজিবুর রহমান Textbook For Class XI-XII
- বিভিন্ন রাশির জাতক-জাতিকার চারিত্রিক বৈশিষ্ট্য
- বাৎসরিক বাংলা রাশিফল 2015
- গর্ভবতীর ৯ মাসের বিপদ-আপদ
- সব রোগ নিরাময়ের এক বিধান প্রতিদিন দুই বেলা ত্রিফলা খান
- হিপনোটিজম বা সম্মোহনবিদ্যা : নিজেকে সম্মোহিত করুন
- রেজিষ্ট্রেশন ফরম
- বাৎসরিক বাংলা রাশিফল 2012
- ২১ শে ফেব্রুয়ারী: আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
- বিল গেটস এর অবিশ্বাস্য জীবনের কিছু তথ্য
Popular Posts Last 30 Days
- ডাউনলোড করুন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি- প্রকৌশলী মজিবুর রহমান Textbook For Class XI-XII
- বাংলাদেশের বিভিন্ন জেলার স্কুলের এস, এস, সি ২০১১ এর ফলাফল দেখুন
- গীতা সারাংশ
- ১৪০০ সাল কবিতাটি পড়ে কাজী নজরুল ইসলাম উত্তরে এই কবিতাটি লিখেছিলেন,
- রেজিষ্ট্রেশন ফরম
- চোখের পানির রহস্য
- নারীরা যে ৬টি "মাইন্ড গেম" খেলে থাকেন পুরুষের সাথে!
- একই দিনে জন্ম
- কাজের চাপে মেয়েদের হৃদরোগের ঝুঁকি বাড়ে
- Six Steps to Courteney Cox's Bikini Body
Popular Posts Last 7 Days
- ডাউনলোড করুন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি- প্রকৌশলী মজিবুর রহমান Textbook For Class XI-XII
- রেজিষ্ট্রেশন ফরম
- ১৪০০ সাল কবিতাটি পড়ে কাজী নজরুল ইসলাম উত্তরে এই কবিতাটি লিখেছিলেন,
- Light eLibrary: Information and Communication Technology by Engineer Mojibur Rahman (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি- প্রকৌশলী মজিবুর রহমান)Textbook For Class XI-XII
- হূদরোগের মারাত্মক ঝুঁকিতে যুবকেরা!
- বাংলাদেশের বিভিন্ন জেলার স্কুলের এস, এস, সি ২০১১ এর ফলাফল দেখুন
- মশলার ইতিকথা
- পুরুষের স্বাস্থ্য: ১০টি স্বাস্থ্যঝুঁকি
- বাংলাদেশের আদিবাসী ভাষা পরিচিতি
- Six Steps to Courteney Cox's Bikini Body
স্মরনীয় বাণী
### আজ যা নির্ভুল বলে জানছি, কাল সেটাকেই চরম ভূল বলে মনে হয়।আজ যেটাকে চমকপ্রদ বুদ্ধি মত্ত্বা বলে ভাবছি, সেটাকেই জানব চরম নির্বুদ্ধিতা
### ‘বন্ধুকুল! পৃথিবীতে বন্ধু বলে কেউ আছে আমি জানিনে। শুধু আমার নয়, কারো আছে কিনা সন্দেহ!বন্ধু পাওয়া যায় সেই ছেলেবেলায় স্কুল-কলেজেই।প্রাণের বন্ধু।তারপর আর না ।’ ‘আর না? সারা জীবনে আর না?’
‘জীবন জুড়ে যারা থাকে তারা কেউ কারো বন্ধু নয়।তারা দু’রকমের।এনিমি আর নন্-এনিমি। নন্-এনিমিদেরই বন্ধু বলে ধরতে হয়।’
স্মরনীয় বাণী
# এই সংসারে নিজের বলতে কেউ নেই। কেউ কেউ আপন হয়, আপনার হতে চায়, ক্ষনকালের জন্য, কিছু দিনের জন্য। তুমি যদি সমস্ত জীবনটাকে ছোট করে হাতের তালুর মধ্যে তুলে ধরে একটা বলের মতো ঘুরিয়ে ফিরিয়ে দেখো, ‘ত’ দেখবে যে তুমি ছাড়া, তোমার আয়নায় মুখ ছাড়া, তোমার আপনার বলে কেই নেই, সত্যি কেউ নেই।
#মানুষের স্বভাব হচ্ছে অন্যদের টেনশানে ফেলে সে আনন্দ পায়। সৃ্ষ্টিকর্তাও আমাদের টেনশানে ফেলে আনন্দ পান বলেই মানবজাতি সারাক্ষন টেনশানে থাকে।
#মানুষের মহত্ত্বম গুনের একটির নাম কৌতুহল।
হে মানবজাতি তোমরা বাক্য, কর্ম ও চিন্তায় সৎ হও!!!
***যে ব্যক্তি বাক্য, কর্ম ও চিন্তায় সৎ নয়, সে প্রকৃত মানুষ নয়।একজন পরিপূর্ণ মানুষ হতে হলে, একজন পরিপূর্ণ সৎ লোক হতে হবে। যে ব্যক্তি সকল বিষয়ে সৎ থাকে, সেই সর্বশ্রেষ্ঠ মানব। মানুষের ধর্ম এর চেয়ে কর্ম বড়।তাই করো ধর্মকে গুরুত্ব না দিয়ে তার কর্মকে গুরুত্ব দেয়া উচিত।***



0 comments:
Post a Comment