সত্য মানুষকে মুক্তি দেয় আর মিথ্যা মানুষকে ধ্বংস করে
সবচেয়ে বড় প্রতারণা হলো তোমার ভাইকে এমন কথা বলা যা সে বিশ্বাস করে ফেলে অথচ তুমি তাকে মিথ্যে বলেছ । — আল হাদীস (আবু দাউদ শরীফ ঃ)
কথায় কথায় মিথ্যা বলা মুনাফেকী আমল। হাদীসে পাকে মিথ্যাকে মুনাফেকী আমল বলা হয়েছে। হাদীসে বলা হয়েছে- সত্য মানুষকে মুক্তি দেয় আর মিথ্যা মানুষকে ধ্বংস করে। হতে পারে মিথ্যার আশ্রয়ে সাময়িক লাভবান হয়, কিন্তু সূর্যের আলো যেমন গোপন থাকে না তেমনি শেষ পর্যন্ত মিথ্যাও গোপন থাকে না। একদিন না একদিন প্রকাশ পেয়েই যায়। তখন লোকের সম্মুখে পূর্বের তুলনায় আরো অধিক অপদস্থ হতে হয়। মানুষের কাছে তার কোন ইজ্জত-সম্মান থাকে না। সকলেই তাকে মিথ্যাবাদী মনে করে। আর আল্লাহপাক তো প্রথম থেকেই তার মিথ্যা সম্পর্কে অবহিত আছেন। সুতরাং এরূপ লোকের ইহকাল পরকাল উভয় কালই ধ্বংসমুখী।
অতি সুখে আয়ু কমে!
কথায় আছে, অতি সুখ ভালো নয়। যারা সন্দিহান, তাদের উদ্দেশে বলতেই হচ্ছে, বেশি ভালো আসলেই ভালো নয়। এখন আর এটা লোকমুখের কথা নয়, বিজ্ঞানীরাও বলছেন এ কথা। তাঁরা বলছেন, অতিরিক্ত সুখ জীবনে ঘটাতে পারে নানা বিপত্তি, এমনকি ডেকে আনতে পারে অকালমৃত্যুও!
সম্প্রতি পারস্পেকটিভস অন সাইকোলজিক্যাল সায়েন্স জার্নালে প্রকাশিত এক প্রতিবেদনে বিজ্ঞানীরা বলেছেন, ১৯২০-এর দশক থেকে শুরু করে এখনকার সময় পর্যন্ত বিভিন্ন বয়সী শিশুর জীবনের নানা তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে তাঁরা এমন সিদ্ধান্তে পেঁৗছেছেন যে অতি সুখে আয়ু কমে। দেখা গেছে, শৈশব থেকেই যারা অতিরিক্ত সুখী ও উচ্ছল, তারা অন্যদের তুলনায় বেশ অল্প বয়সে মারা গেছে।
যুক্তরাষ্ট্রের ইয়েল ইউনিভার্সিটির সাইকোলজি বিভাগের অধ্যাপক ও গবেষকদলের সদস্য জুন গ্রুবার জানিয়েছেন, অতিরিক্ত সুখী হলে মানুষ জীবনের কোনো কিছুকে তোয়াক্কা করে না।
ফলে এ ধরনের মানুষ প্রায়ই অস্বাস্থ্যকর ও ঝুঁকিপূর্ণ জীবন-যাপনে জড়িয়ে পড়ে। এ ছাড়া যারা মাত্রাতিরিক্ত সুখী ব্যক্তি, তারা কখনো দুঃখী বা অবসাদগ্রস্ত হয়ে পড়লে এর মাত্রাও হয় অতিরিক্ত। এ ধরনের সুখী মানুষরা এমন পরিস্থিতিতে অভ্যস্ত নয়। ফলে এমন বৈরী পরিস্থিতির সঙ্গে খাপ খাওয়াতে পারে না। তাই এমন অবস্থায় তাদের মানসিক বিপর্যয় ঘটে নির্মমভাবে। পাশাপাশি যারা এতটাই সুখী যে, ‘অনুচিত’_এমন পরিস্থিতিতেও বেশ উৎফুল্ল বোধ করে, তাদের দেখে অন্যরা ক্রুদ্ধ বা ঈর্ষাকাতর হয়। এ ঘটনা তাদের অনেক ‘শত্রু’ তৈরি করে। এর কারণে কখনোসখনো তারা হত্যাকাণ্ডের শিকারও হয়।
সুখী শিশুদের জীবন ঘেঁটে দেখা গেছে, অতিরিক্ত সুখী শিশুরা বড় হয়ে তাদের তুলনায় কম বা অসুখী বন্ধু-বান্ধবের চেয়ে অনেক আগেই মারা গেছে। এ জন্য গবেষকরা ‘সুখী হওয়ার টিপস’জাতীয় প্রবন্ধ-নিবন্ধ ছাপানো পত্রিকা বা ম্যাগাজিনগুলোর ওপর বেশ ক্ষোভ প্রকাশ করেছেন। তাঁরা এ ধরনের লেখার মাধ্যমে মানুষকে ‘ভুল পথে’ চালিত না করার উপদেশ দিয়েছেন।
গবেষকরা আরো জানিয়েছেন, টাকা-পয়সা বা ক্ষমতা আসলে সুখী হওয়ার মূল শর্ত নয়। বরং মানুষ প্রকৃত সুখী বোধ করে তার সামাজিক সম্পর্কের কারণে। এ জন্য সুখী হতে গবেষকরা মানুষকে তাদের বন্ধু-বান্ধব, আত্মীয়স্বজনের সঙ্গে সম্পর্ক যথাযথভাবে পরিচালনার পরামর্শ দিয়েছেন। তাঁরা বলছেন, পারিপাশ্বর্িক সম্পর্কের সঙ্গে মানুষের ইতিবাচক যোগাযোগ যত বেশি, মানুষ তত বেশি সুখী। আর এ ধরনের উপায়ে সুখী হওয়াই বাঞ্ছনীয় ও নিরাপদ।
সূত্র : দ্য টেলিগ্রাফ অনলাইন।
About the Author
Write About Yourself/Fellow Blogger Here!!!
Follow Me on Twitter [at] akashnill
Add this widget to your blog
Follow Me on Twitter [at] akashnill
Labels:
Life,
Life Style,
Philosophy,
Thesis,
গবেষনা,
দর্শন
Subscribe to:
Post Comments (Atom)
মানব জীবন সারাংশ
যা হয়েছে তা ভালই হয়েছে ,
যা হচ্ছে তা ভালই হচ্ছে,
যা হবে তাও ভালই হবে।
তোমার কি হারিয়েছে, যে তুমি কাঁদছ ?
তুমি কি নিয়ে এসেছিলে, যা তুমি হারিয়েছ?
তুমি কি সৃষ্টি করেছ, যা নষ্ট হয়ে গেছে?
তুমি যা নিয়েছ, এখান থেকেই নিয়েছ,
যা দিয়েছ এখানেই দিয়েছ।
তোমার আজ যা আছে ,
কাল তা অন্যকারো ছিল,
পরশু সেটা অন্যকারো হয়ে যাবে।
পরিবর্তনই সংসার এর নিয়ম ।
যা হচ্ছে তা ভালই হচ্ছে,
যা হবে তাও ভালই হবে।
তোমার কি হারিয়েছে, যে তুমি কাঁদছ ?
তুমি কি নিয়ে এসেছিলে, যা তুমি হারিয়েছ?
তুমি কি সৃষ্টি করেছ, যা নষ্ট হয়ে গেছে?
তুমি যা নিয়েছ, এখান থেকেই নিয়েছ,
যা দিয়েছ এখানেই দিয়েছ।
তোমার আজ যা আছে ,
কাল তা অন্যকারো ছিল,
পরশু সেটা অন্যকারো হয়ে যাবে।
পরিবর্তনই সংসার এর নিয়ম ।
জীবন মানে সংগ্রাম
চেয়েছিলাম শীতের কাছে
এক বিন্দু শিশির কণা
সে দিলো শৈত্যপ্রবাহ
আর তুষার ঝড়
বস্রহীন মানুষের আর্তনাদ
আর বেচেঁ থাকার যন্ত্রনা..
প্রকৃতির কাছে চেয়েছিলাম
একটি সুখের নীড়
সে দিলো নদীর ভাঙ্গন
আর সর্বনাশা জলোচ্ছ্বাস
এরই নাম জীবন,
বেচেঁ থাকা যায় না সংগ্রামহীন ..
এক বিন্দু শিশির কণা
সে দিলো শৈত্যপ্রবাহ
আর তুষার ঝড়
বস্রহীন মানুষের আর্তনাদ
আর বেচেঁ থাকার যন্ত্রনা..
প্রকৃতির কাছে চেয়েছিলাম
একটি সুখের নীড়
সে দিলো নদীর ভাঙ্গন
আর সর্বনাশা জলোচ্ছ্বাস
এরই নাম জীবন,
বেচেঁ থাকা যায় না সংগ্রামহীন ..
Popular Posts
- ডাউনলোড করুন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি- প্রকৌশলী মজিবুর রহমান Textbook For Class XI-XII
- বিভিন্ন রাশির জাতক-জাতিকার চারিত্রিক বৈশিষ্ট্য
- বাৎসরিক বাংলা রাশিফল 2015
- গর্ভবতীর ৯ মাসের বিপদ-আপদ
- সব রোগ নিরাময়ের এক বিধান প্রতিদিন দুই বেলা ত্রিফলা খান
- হিপনোটিজম বা সম্মোহনবিদ্যা : নিজেকে সম্মোহিত করুন
- রেজিষ্ট্রেশন ফরম
- বাৎসরিক বাংলা রাশিফল 2012
- ২১ শে ফেব্রুয়ারী: আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
- বিল গেটস এর অবিশ্বাস্য জীবনের কিছু তথ্য
Popular Posts Last 30 Days
- ডাউনলোড করুন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি- প্রকৌশলী মজিবুর রহমান Textbook For Class XI-XII
- বিভিন্ন রাশির জাতক-জাতিকার চারিত্রিক বৈশিষ্ট্য
- ঝিঁঝি পোকা কেন গরমকালে ডাকে ?
- বাংলাদেশের বিভিন্ন জেলার স্কুলের এস, এস, সি ২০১১ এর ফলাফল দেখুন
- প্রেম করে চিংড়িরাও!
- সময় নিয়ে কিছুক্ষনের ভাবনা
- বাংলাদেশের আদিবাসী ভাষা পরিচিতি
- বাউলদের সম্পর্কে লোমহর্ষক তথ্য
- গীতা সারাংশ
- ১৪০০ সাল কবিতাটি পড়ে কাজী নজরুল ইসলাম উত্তরে এই কবিতাটি লিখেছিলেন,
Popular Posts Last 7 Days
- ডাউনলোড করুন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি- প্রকৌশলী মজিবুর রহমান Textbook For Class XI-XII
- গীতা সারাংশ
- প্রত্নতত্ত্ব!! নতুনকে খুঁজে ফিরে পুরনো ফসিলে
- Light eLibrary: Information and Communication Technology by Engineer Mojibur Rahman (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি- প্রকৌশলী মজিবুর রহমান)Textbook For Class XI-XII
- ১৪০০ সাল কবিতাটি পড়ে কাজী নজরুল ইসলাম উত্তরে এই কবিতাটি লিখেছিলেন,
- মশলার ইতিকথা
- নারীরা যে ৬টি "মাইন্ড গেম" খেলে থাকেন পুরুষের সাথে!
- রেজিষ্ট্রেশন ফরম
- বাংলাদেশের বিভিন্ন জেলার স্কুলের এস, এস, সি ২০১১ এর ফলাফল দেখুন
- ঝিঁঝি পোকা কেন গরমকালে ডাকে ?
স্মরনীয় বাণী
### আজ যা নির্ভুল বলে জানছি, কাল সেটাকেই চরম ভূল বলে মনে হয়।আজ যেটাকে চমকপ্রদ বুদ্ধি মত্ত্বা বলে ভাবছি, সেটাকেই জানব চরম নির্বুদ্ধিতা
### ‘বন্ধুকুল! পৃথিবীতে বন্ধু বলে কেউ আছে আমি জানিনে। শুধু আমার নয়, কারো আছে কিনা সন্দেহ!বন্ধু পাওয়া যায় সেই ছেলেবেলায় স্কুল-কলেজেই।প্রাণের বন্ধু।তারপর আর না ।’ ‘আর না? সারা জীবনে আর না?’
‘জীবন জুড়ে যারা থাকে তারা কেউ কারো বন্ধু নয়।তারা দু’রকমের।এনিমি আর নন্-এনিমি। নন্-এনিমিদেরই বন্ধু বলে ধরতে হয়।’
স্মরনীয় বাণী
# এই সংসারে নিজের বলতে কেউ নেই। কেউ কেউ আপন হয়, আপনার হতে চায়, ক্ষনকালের জন্য, কিছু দিনের জন্য। তুমি যদি সমস্ত জীবনটাকে ছোট করে হাতের তালুর মধ্যে তুলে ধরে একটা বলের মতো ঘুরিয়ে ফিরিয়ে দেখো, ‘ত’ দেখবে যে তুমি ছাড়া, তোমার আয়নায় মুখ ছাড়া, তোমার আপনার বলে কেই নেই, সত্যি কেউ নেই।
#মানুষের স্বভাব হচ্ছে অন্যদের টেনশানে ফেলে সে আনন্দ পায়। সৃ্ষ্টিকর্তাও আমাদের টেনশানে ফেলে আনন্দ পান বলেই মানবজাতি সারাক্ষন টেনশানে থাকে।
#মানুষের মহত্ত্বম গুনের একটির নাম কৌতুহল।
হে মানবজাতি তোমরা বাক্য, কর্ম ও চিন্তায় সৎ হও!!!
***যে ব্যক্তি বাক্য, কর্ম ও চিন্তায় সৎ নয়, সে প্রকৃত মানুষ নয়।একজন পরিপূর্ণ মানুষ হতে হলে, একজন পরিপূর্ণ সৎ লোক হতে হবে। যে ব্যক্তি সকল বিষয়ে সৎ থাকে, সেই সর্বশ্রেষ্ঠ মানব। মানুষের ধর্ম এর চেয়ে কর্ম বড়।তাই করো ধর্মকে গুরুত্ব না দিয়ে তার কর্মকে গুরুত্ব দেয়া উচিত।***




0 comments:
Post a Comment