দৈনিক কমপক্ষে ছয় ঘণ্টা করে ঘুমানো ২৬ ব্যক্তির স্বাস্থ্যের সঙ্গে ছয় ঘণ্টার কম ঘুমানো ব্যক্তির স্বাস্থ্যের তুলনা করে গবেষকরা দেখেছেন, কম ঘুমানো ব্যক্তির শরীরের সাতশ’রও বেশি জিনের স্বাভাবিক কার্যপ্রণালিতে নেতিবাচক প্রভাব পড়েছে। শরীরে প্রোটিন তৈরির কাজে নিয়োজিত এসব জিনের অস্বাভাবিক পরিবর্তন শারীরিক রসায়নকে ক্ষতিগ্রস্ত করে স্বাস্থ্যহানি ঘটিয়েছে।
সত্য মানুষকে মুক্তি দেয় আর মিথ্যা মানুষকে ধ্বংস করে
সবচেয়ে বড় প্রতারণা হলো তোমার ভাইকে এমন কথা বলা যা সে বিশ্বাস করে ফেলে অথচ তুমি তাকে মিথ্যে বলেছ । — আল হাদীস (আবু দাউদ শরীফ ঃ)
কথায় কথায় মিথ্যা বলা মুনাফেকী আমল। হাদীসে পাকে মিথ্যাকে মুনাফেকী আমল বলা হয়েছে। হাদীসে বলা হয়েছে- সত্য মানুষকে মুক্তি দেয় আর মিথ্যা মানুষকে ধ্বংস করে। হতে পারে মিথ্যার আশ্রয়ে সাময়িক লাভবান হয়, কিন্তু সূর্যের আলো যেমন গোপন থাকে না তেমনি শেষ পর্যন্ত মিথ্যাও গোপন থাকে না। একদিন না একদিন প্রকাশ পেয়েই যায়। তখন লোকের সম্মুখে পূর্বের তুলনায় আরো অধিক অপদস্থ হতে হয়। মানুষের কাছে তার কোন ইজ্জত-সম্মান থাকে না। সকলেই তাকে মিথ্যাবাদী মনে করে। আর আল্লাহপাক তো প্রথম থেকেই তার মিথ্যা সম্পর্কে অবহিত আছেন। সুতরাং এরূপ লোকের ইহকাল পরকাল উভয় কালই ধ্বংসমুখী।
কম ঘুমে শরীরের গঠন নষ্ট
ব্যস্ততার জন্য একটু আয়েশ করে ঘুমানোর ফুরসত পান না। এতই ব্যস্ত যে, কোনো কোনো দিন মাত্র দু’তিন ঘণ্টা ঘুমিয়েই কাজে বেরিয়ে পড়েন। এ ব্যাপারে উদ্বেগের কথা জানিয়েছেন যুক্তরাজ্যের গবেষকরা। তারা বলেছেন, যথেষ্ট সময় ঘুমাতে না পারলে কাজ করার ক্ষেত্রে শরীরের স্বাভাবিক সক্ষমতা নষ্ট হতে থাকে। ভেঙে পড়ে স্বাস্থ্য। শরীরের গঠনেও আসে নাটকীয় পরিবর্তন। ইউনিভার্সিটি অব সুরির গবেষকরা জানান, দৈনিক কমপক্ষে ছয় ঘণ্টার কম ঘুমালে শরীরের কয়েকশ’ জিনের স্বাভাবিক কার্যপ্রণালিতে নাটকীয় পরিবর্তন ঘটে। ‘প্রসিডিং অব দ্য ন্যাশনাল একাডেমী অব সায়েন্সেস’-এর একটি জার্নালে প্রকাশিত গবেষণায় তারা ব্যাখ্যা করে দেখিয়েছেন, চাহিদা অনুযায়ী কম ঘুমালে স্বাস্থ্যের ক্ষতি হয়। গবেষণা প্রতিবেদনে বলা হয়, অপর্যাপ্ত ঘুম হৃদরোগ, ডায়াবেটিস, স্থূলতা বৃদ্ধি ও মস্তিষ্কের কার্যপ্রণালির ব্যাপক ক্ষতি করে।
দৈনিক কমপক্ষে ছয় ঘণ্টা করে ঘুমানো ২৬ ব্যক্তির স্বাস্থ্যের সঙ্গে ছয় ঘণ্টার কম ঘুমানো ব্যক্তির স্বাস্থ্যের তুলনা করে গবেষকরা দেখেছেন, কম ঘুমানো ব্যক্তির শরীরের সাতশ’রও বেশি জিনের স্বাভাবিক কার্যপ্রণালিতে নেতিবাচক প্রভাব পড়েছে। শরীরে প্রোটিন তৈরির কাজে নিয়োজিত এসব জিনের অস্বাভাবিক পরিবর্তন শারীরিক রসায়নকে ক্ষতিগ্রস্ত করে স্বাস্থ্যহানি ঘটিয়েছে।
গবেষণা দলের প্রধান ও ইউনিভার্সিটি অব সুরির অধ্যাপক কলিন স্মিথ বলেন, ‘অপর্যাপ্ত ঘুমের কারণে বিভিন্ন ধরনের জিনের কার্যক্ষেত্রে নাটকীয় পরিবর্তন লক্ষ্য করা যায়।’ তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, ‘এসব জিনের অস্বাভাবিক পরিবর্তন শরীরের প্রতিরোধ ক্ষমতা নষ্ট করে দেয়। ব্যাপকভাবে প্রভাব ফেলে শরীরের অন্যান্য অংশের কার্যনিয়মে।’
পর্যাপ্ত ঘুম যে কোনো কাজে মনোযোগী হতে সহায়তা করে। তিনি বলেন, ‘যেহেতু অসাড় ঘুম শরীরে ইতিবাচক প্রভাব ফেলে সেহেতু পর্যাপ্ত ঘুমের দিকেই আমাদের নজর দেওয়া উচিত।’ বিবিসি অনলাইন।
সমকাল
About the Author
Write About Yourself/Fellow Blogger Here!!!
Follow Me on Twitter [at] akashnill
Add this widget to your blog
Follow Me on Twitter [at] akashnill
Subscribe to:
Post Comments (Atom)
মানব জীবন সারাংশ
যা হয়েছে তা ভালই হয়েছে ,
যা হচ্ছে তা ভালই হচ্ছে,
যা হবে তাও ভালই হবে।
তোমার কি হারিয়েছে, যে তুমি কাঁদছ ?
তুমি কি নিয়ে এসেছিলে, যা তুমি হারিয়েছ?
তুমি কি সৃষ্টি করেছ, যা নষ্ট হয়ে গেছে?
তুমি যা নিয়েছ, এখান থেকেই নিয়েছ,
যা দিয়েছ এখানেই দিয়েছ।
তোমার আজ যা আছে ,
কাল তা অন্যকারো ছিল,
পরশু সেটা অন্যকারো হয়ে যাবে।
পরিবর্তনই সংসার এর নিয়ম ।
যা হচ্ছে তা ভালই হচ্ছে,
যা হবে তাও ভালই হবে।
তোমার কি হারিয়েছে, যে তুমি কাঁদছ ?
তুমি কি নিয়ে এসেছিলে, যা তুমি হারিয়েছ?
তুমি কি সৃষ্টি করেছ, যা নষ্ট হয়ে গেছে?
তুমি যা নিয়েছ, এখান থেকেই নিয়েছ,
যা দিয়েছ এখানেই দিয়েছ।
তোমার আজ যা আছে ,
কাল তা অন্যকারো ছিল,
পরশু সেটা অন্যকারো হয়ে যাবে।
পরিবর্তনই সংসার এর নিয়ম ।
জীবন মানে সংগ্রাম
চেয়েছিলাম শীতের কাছে
এক বিন্দু শিশির কণা
সে দিলো শৈত্যপ্রবাহ
আর তুষার ঝড়
বস্রহীন মানুষের আর্তনাদ
আর বেচেঁ থাকার যন্ত্রনা..
প্রকৃতির কাছে চেয়েছিলাম
একটি সুখের নীড়
সে দিলো নদীর ভাঙ্গন
আর সর্বনাশা জলোচ্ছ্বাস
এরই নাম জীবন,
বেচেঁ থাকা যায় না সংগ্রামহীন ..
এক বিন্দু শিশির কণা
সে দিলো শৈত্যপ্রবাহ
আর তুষার ঝড়
বস্রহীন মানুষের আর্তনাদ
আর বেচেঁ থাকার যন্ত্রনা..
প্রকৃতির কাছে চেয়েছিলাম
একটি সুখের নীড়
সে দিলো নদীর ভাঙ্গন
আর সর্বনাশা জলোচ্ছ্বাস
এরই নাম জীবন,
বেচেঁ থাকা যায় না সংগ্রামহীন ..
Popular Posts
Popular Posts Last 30 Days
Popular Posts Last 7 Days
স্মরনীয় বাণী
### আজ যা নির্ভুল বলে জানছি, কাল সেটাকেই চরম ভূল বলে মনে হয়।আজ যেটাকে চমকপ্রদ বুদ্ধি মত্ত্বা বলে ভাবছি, সেটাকেই জানব চরম নির্বুদ্ধিতা
### ‘বন্ধুকুল! পৃথিবীতে বন্ধু বলে কেউ আছে আমি জানিনে। শুধু আমার নয়, কারো আছে কিনা সন্দেহ!বন্ধু পাওয়া যায় সেই ছেলেবেলায় স্কুল-কলেজেই।প্রাণের বন্ধু।তারপর আর না ।’ ‘আর না? সারা জীবনে আর না?’
‘জীবন জুড়ে যারা থাকে তারা কেউ কারো বন্ধু নয়।তারা দু’রকমের।এনিমি আর নন্-এনিমি। নন্-এনিমিদেরই বন্ধু বলে ধরতে হয়।’
স্মরনীয় বাণী
# এই সংসারে নিজের বলতে কেউ নেই। কেউ কেউ আপন হয়, আপনার হতে চায়, ক্ষনকালের জন্য, কিছু দিনের জন্য। তুমি যদি সমস্ত জীবনটাকে ছোট করে হাতের তালুর মধ্যে তুলে ধরে একটা বলের মতো ঘুরিয়ে ফিরিয়ে দেখো, ‘ত’ দেখবে যে তুমি ছাড়া, তোমার আয়নায় মুখ ছাড়া, তোমার আপনার বলে কেই নেই, সত্যি কেউ নেই।
#মানুষের স্বভাব হচ্ছে অন্যদের টেনশানে ফেলে সে আনন্দ পায়। সৃ্ষ্টিকর্তাও আমাদের টেনশানে ফেলে আনন্দ পান বলেই মানবজাতি সারাক্ষন টেনশানে থাকে।
#মানুষের মহত্ত্বম গুনের একটির নাম কৌতুহল।
হে মানবজাতি তোমরা বাক্য, কর্ম ও চিন্তায় সৎ হও!!!
***যে ব্যক্তি বাক্য, কর্ম ও চিন্তায় সৎ নয়, সে প্রকৃত মানুষ নয়।একজন পরিপূর্ণ মানুষ হতে হলে, একজন পরিপূর্ণ সৎ লোক হতে হবে। যে ব্যক্তি সকল বিষয়ে সৎ থাকে, সেই সর্বশ্রেষ্ঠ মানব। মানুষের ধর্ম এর চেয়ে কর্ম বড়।তাই করো ধর্মকে গুরুত্ব না দিয়ে তার কর্মকে গুরুত্ব দেয়া উচিত।***



0 comments:
Post a Comment