ঊনবিংশ ও বিংশ শতাব্দীর কেরানী, হিসাবরক্ষক এবং ব্যবস্থাপকেরা দাঁড়িয়ে থেকেই কাজ করতো। এমনকি আর্নেস্ট হেমিংওয়ে, বেঞ্জামিন ফ্রাঙ্কলিন, উইন্সটন চার্চিলের মত বিখ্যাত মানুষেরাও দাঁড়িয়ে কাজ করতেন। তারা বিশ্বাস করতেন এতে তাদের মনযোগ বাড়বে।
সত্য মানুষকে মুক্তি দেয় আর মিথ্যা মানুষকে ধ্বংস করে
সবচেয়ে বড় প্রতারণা হলো তোমার ভাইকে এমন কথা বলা যা সে বিশ্বাস করে ফেলে অথচ তুমি তাকে মিথ্যে বলেছ । — আল হাদীস (আবু দাউদ শরীফ ঃ)
কথায় কথায় মিথ্যা বলা মুনাফেকী আমল। হাদীসে পাকে মিথ্যাকে মুনাফেকী আমল বলা হয়েছে। হাদীসে বলা হয়েছে- সত্য মানুষকে মুক্তি দেয় আর মিথ্যা মানুষকে ধ্বংস করে। হতে পারে মিথ্যার আশ্রয়ে সাময়িক লাভবান হয়, কিন্তু সূর্যের আলো যেমন গোপন থাকে না তেমনি শেষ পর্যন্ত মিথ্যাও গোপন থাকে না। একদিন না একদিন প্রকাশ পেয়েই যায়। তখন লোকের সম্মুখে পূর্বের তুলনায় আরো অধিক অপদস্থ হতে হয়। মানুষের কাছে তার কোন ইজ্জত-সম্মান থাকে না। সকলেই তাকে মিথ্যাবাদী মনে করে। আর আল্লাহপাক তো প্রথম থেকেই তার মিথ্যা সম্পর্কে অবহিত আছেন। সুতরাং এরূপ লোকের ইহকাল পরকাল উভয় কালই ধ্বংসমুখী।
বসে থাকলেই দ্রুত মৃত্যু!
আপনি কি নিয়মিত খুব আরাম করে বসে থেকে সময় কাটান? তাহলে আপনার জন্য দুঃসংবাদ। যত বেশি সময় বসে কাটাবেন, তত দ্রুত আপনার মৃত্যু ঘনিয়ে আসবে। ইংল্যান্ডের লেইসেস্টার বিশ্ববিদ্যালয়ের নতুন এক মেডিকেল গবেষণায় এ চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে।
গবেষণায় বলা হয়, দীর্ঘক্ষণ বসে থাকা ক্যান্সার, হৃদরোগ, স্ট্রোক, ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপের মত রোগগুলোর দিকে মানুষকে ঠেলে দেয়।
আগে প্রাণঘাতী হিসেবে সিগারেট এবং বিভিন্ন মাদক দ্রব্যকেই বিবেচনা করা হতো। বর্তমানে চেয়ারে বসে থাকা হুমকি হয়ে দাঁড়িয়েছে।
ঊনবিংশ ও বিংশ শতাব্দীর কেরানী, হিসাবরক্ষক এবং ব্যবস্থাপকেরা দাঁড়িয়ে থেকেই কাজ করতো। এমনকি আর্নেস্ট হেমিংওয়ে, বেঞ্জামিন ফ্রাঙ্কলিন, উইন্সটন চার্চিলের মত বিখ্যাত মানুষেরাও দাঁড়িয়ে কাজ করতেন। তারা বিশ্বাস করতেন এতে তাদের মনযোগ বাড়বে।
কিন্তু এখন অধিকাংশ মানুষই দিনের একটা বড় সময় বসে কাটায়। কর্মস্থলে, বাসার খাবার টেবিলে, টিভির সামনে বসে থেকেই সময় কাটে মানুষের। এভাবে দিনে প্রায় ১০ ঘণ্টা সময় বসে কাটায় মানুষ।
লেইসেস্টার বিশ্ববিদ্যালয়ের গবেষণায় বলা হয় বসে থাকার সময়টাতে রক্তে শর্করা ও চর্বি অত্যধিক পরিমাণে বেড়ে যাওয়ার কারণে ডায়াবেটিস রোগের সম্ভাবনা বেড়ে যায়।
এর আগে গত মাসে ওয়েস্টার্ন সিডনি বিশ্ববিদ্যালয় থেকে ৬০ হাজার মধ্যবয়সী পুরুষের ওপর গবেষণা চালানো হয়। সেখানে দেখা যায় দৈনিক চার ঘণ্টার বেশি বসে থাকা মানুষদের ক্যান্সার, হৃদরোগ ও উচ্চ রক্তচাপে আক্রান্ত হবার আশঙ্কা অনেক বেশি।
কিন্তু বসে থাকা কেন এতো ভয়ানক পরিণতি ডেকে আনতে পারে? আমাদের শরীর মূলত ইতঃস্ততভাবে পায়চারি করা এবং সোজা হয়ে দাঁড়িয়ে থাকার জন্যই তৈরি করা হয়েছে। যখন আমরা দাঁড়িয়ে থাকি তখন আমাদের শরীরের পেশীগুলো সক্রিয় থাকে। আমাদের শারীরিক বিভিন্ন প্রক্রিয়া সম্পন্ন করার ক্ষেত্রে পেশীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
লেইসেস্টার বিশ্ববিদ্যালয়ের গবেষকরা বলেন, পেশীর সংকোচন শর্করাকে শক্তিতে পরিণত হতে সাহায্য করে। দাঁড়িয়ে থাকা অবস্থায় আমাদের যে পেশীগুলো সক্রিয় থাকে সেগুলোও চর্বি ধ্বংসকারী এনজাইম উৎপাদনে সহায়তা করে।
দীর্ঘক্ষণ বসে থাকা ‘সিটেড ইমমবিলিটি সিনড্রোম’ এর সঙ্গে সম্পর্কযুক্ত। ২০০৪ সালে সর্বপ্রথম এ সম্পর্কিত একটি ঘটনা প্রকাশিত হয়। ২৪ বছর বয়সী এক লোক টানা ৮০ ঘণ্টা চেয়ারে বসে থেকে ইন্টারনেটে গেম খেলায় তার পায়ের রক্ত কণিকা জমাট বেঁধে যায়। জীবন বাঁচানোর জন্য তাকে জরুরি অস্ত্রোপচারের মুখোমুখি হতে হয়েছিল।
তাহলে বসে থাকার কার্যকরী বিকল্প কি হতে পারে?
এ বিষয়ে ইতিপূর্বে অনেক গবেষণা হয়েছে। তবে সবচেয়ে ভালো যে সমাধান পাওয়া গেছে তা হলো প্রতি ২০ মিনিট পর পর চেয়ার ছেড়ে উঠে কিছু সময়ের জন্য হেঁটে আসা।
অস্ট্রেলিয়ার এক হৃদরোগ বিষয়ক প্রতিষ্ঠান গত বছর এক সমীক্ষায় দেখতে পায় যারা এ রুটিন অনুসরণ করেছে তাদের রক্তচাপে লক্ষ্যণীয় মাত্রায় পরিবর্তন এসেছে। এ ধরনের পরিবর্তন সাধারণত কয়েক মাস হৃদরোগ-বান্ধব ব্যায়াম করার পর অর্জন করা সম্ভব। সূত্র: ডেইলি মেইল।
নতুন বার্তা
About the Author
Write About Yourself/Fellow Blogger Here!!!
Follow Me on Twitter [at] akashnill
Add this widget to your blog
Follow Me on Twitter [at] akashnill
Labels:
গবেষনা
Subscribe to:
Post Comments (Atom)
মানব জীবন সারাংশ
যা হয়েছে তা ভালই হয়েছে ,
যা হচ্ছে তা ভালই হচ্ছে,
যা হবে তাও ভালই হবে।
তোমার কি হারিয়েছে, যে তুমি কাঁদছ ?
তুমি কি নিয়ে এসেছিলে, যা তুমি হারিয়েছ?
তুমি কি সৃষ্টি করেছ, যা নষ্ট হয়ে গেছে?
তুমি যা নিয়েছ, এখান থেকেই নিয়েছ,
যা দিয়েছ এখানেই দিয়েছ।
তোমার আজ যা আছে ,
কাল তা অন্যকারো ছিল,
পরশু সেটা অন্যকারো হয়ে যাবে।
পরিবর্তনই সংসার এর নিয়ম ।
যা হচ্ছে তা ভালই হচ্ছে,
যা হবে তাও ভালই হবে।
তোমার কি হারিয়েছে, যে তুমি কাঁদছ ?
তুমি কি নিয়ে এসেছিলে, যা তুমি হারিয়েছ?
তুমি কি সৃষ্টি করেছ, যা নষ্ট হয়ে গেছে?
তুমি যা নিয়েছ, এখান থেকেই নিয়েছ,
যা দিয়েছ এখানেই দিয়েছ।
তোমার আজ যা আছে ,
কাল তা অন্যকারো ছিল,
পরশু সেটা অন্যকারো হয়ে যাবে।
পরিবর্তনই সংসার এর নিয়ম ।
জীবন মানে সংগ্রাম
চেয়েছিলাম শীতের কাছে
এক বিন্দু শিশির কণা
সে দিলো শৈত্যপ্রবাহ
আর তুষার ঝড়
বস্রহীন মানুষের আর্তনাদ
আর বেচেঁ থাকার যন্ত্রনা..
প্রকৃতির কাছে চেয়েছিলাম
একটি সুখের নীড়
সে দিলো নদীর ভাঙ্গন
আর সর্বনাশা জলোচ্ছ্বাস
এরই নাম জীবন,
বেচেঁ থাকা যায় না সংগ্রামহীন ..
এক বিন্দু শিশির কণা
সে দিলো শৈত্যপ্রবাহ
আর তুষার ঝড়
বস্রহীন মানুষের আর্তনাদ
আর বেচেঁ থাকার যন্ত্রনা..
প্রকৃতির কাছে চেয়েছিলাম
একটি সুখের নীড়
সে দিলো নদীর ভাঙ্গন
আর সর্বনাশা জলোচ্ছ্বাস
এরই নাম জীবন,
বেচেঁ থাকা যায় না সংগ্রামহীন ..
Popular Posts
- ডাউনলোড করুন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি- প্রকৌশলী মজিবুর রহমান Textbook For Class XI-XII
- বিভিন্ন রাশির জাতক-জাতিকার চারিত্রিক বৈশিষ্ট্য
- বাৎসরিক বাংলা রাশিফল 2015
- গর্ভবতীর ৯ মাসের বিপদ-আপদ
- সব রোগ নিরাময়ের এক বিধান প্রতিদিন দুই বেলা ত্রিফলা খান
- হিপনোটিজম বা সম্মোহনবিদ্যা : নিজেকে সম্মোহিত করুন
- রেজিষ্ট্রেশন ফরম
- বাৎসরিক বাংলা রাশিফল 2012
- ২১ শে ফেব্রুয়ারী: আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
- বিল গেটস এর অবিশ্বাস্য জীবনের কিছু তথ্য
Popular Posts Last 30 Days
- ডাউনলোড করুন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি- প্রকৌশলী মজিবুর রহমান Textbook For Class XI-XII
- কাঁচা বাঁশের লাঠি
- বাংলাদেশের আদিবাসী ভাষা পরিচিতি
- চোখের পানির রহস্য
- গীতা সারাংশ
- বাংলাদেশের বিভিন্ন জেলার স্কুলের এস, এস, সি ২০১১ এর ফলাফল দেখুন
- আছড়ে পড়বে ৬ টনী কৃত্রিম উপগ্রহ
- বিভিন্ন রাশির জাতক-জাতিকার চারিত্রিক বৈশিষ্ট্য
- অসম প্রেম
- আজ অধিবর্ষ
Popular Posts Last 7 Days
- কাঁচা বাঁশের লাঠি
- ডাউনলোড করুন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি- প্রকৌশলী মজিবুর রহমান Textbook For Class XI-XII
- Exploring the Wonders of the Universe2
- সর্বরোগের মহৌষধ!
- 10 Mysteries With A Logical Explanation
- The History Of Cricket
- Government sues Apollo 14 astronaut over lunar camera
- মিষ্টির নেশা
- The Brief History Of Cricket
- Endeavour's Rendezvous Pitch Maneuver
স্মরনীয় বাণী
### আজ যা নির্ভুল বলে জানছি, কাল সেটাকেই চরম ভূল বলে মনে হয়।আজ যেটাকে চমকপ্রদ বুদ্ধি মত্ত্বা বলে ভাবছি, সেটাকেই জানব চরম নির্বুদ্ধিতা
### ‘বন্ধুকুল! পৃথিবীতে বন্ধু বলে কেউ আছে আমি জানিনে। শুধু আমার নয়, কারো আছে কিনা সন্দেহ!বন্ধু পাওয়া যায় সেই ছেলেবেলায় স্কুল-কলেজেই।প্রাণের বন্ধু।তারপর আর না ।’ ‘আর না? সারা জীবনে আর না?’
‘জীবন জুড়ে যারা থাকে তারা কেউ কারো বন্ধু নয়।তারা দু’রকমের।এনিমি আর নন্-এনিমি। নন্-এনিমিদেরই বন্ধু বলে ধরতে হয়।’
স্মরনীয় বাণী
# এই সংসারে নিজের বলতে কেউ নেই। কেউ কেউ আপন হয়, আপনার হতে চায়, ক্ষনকালের জন্য, কিছু দিনের জন্য। তুমি যদি সমস্ত জীবনটাকে ছোট করে হাতের তালুর মধ্যে তুলে ধরে একটা বলের মতো ঘুরিয়ে ফিরিয়ে দেখো, ‘ত’ দেখবে যে তুমি ছাড়া, তোমার আয়নায় মুখ ছাড়া, তোমার আপনার বলে কেই নেই, সত্যি কেউ নেই।
#মানুষের স্বভাব হচ্ছে অন্যদের টেনশানে ফেলে সে আনন্দ পায়। সৃ্ষ্টিকর্তাও আমাদের টেনশানে ফেলে আনন্দ পান বলেই মানবজাতি সারাক্ষন টেনশানে থাকে।
#মানুষের মহত্ত্বম গুনের একটির নাম কৌতুহল।
হে মানবজাতি তোমরা বাক্য, কর্ম ও চিন্তায় সৎ হও!!!
***যে ব্যক্তি বাক্য, কর্ম ও চিন্তায় সৎ নয়, সে প্রকৃত মানুষ নয়।একজন পরিপূর্ণ মানুষ হতে হলে, একজন পরিপূর্ণ সৎ লোক হতে হবে। যে ব্যক্তি সকল বিষয়ে সৎ থাকে, সেই সর্বশ্রেষ্ঠ মানব। মানুষের ধর্ম এর চেয়ে কর্ম বড়।তাই করো ধর্মকে গুরুত্ব না দিয়ে তার কর্মকে গুরুত্ব দেয়া উচিত।***



0 comments:
Post a Comment