জেশ্চার প্রযুক্তিটি পরিচালক এবং নির্মাতা স্টিভেন স্পিলবার্গের ‘মাইনোরিটি রিপোর্ট’ ছবিতে দেখানো হয়েছিলো। পরে কাইনেক্ট ডিভাইসে এমন প্রযুক্তি আনে মাইক্রোসফট। উইন্ডোজ অপারেটিং সিস্টেমেও এমন প্রযুক্তি আনার কথা মাইক্রোসফট ভাবছে বলে বাজারে গুজব রয়েছে। তবে, প্রযুক্তিবিশ্লেষকের দাবী, অ্যাপল কর্তৃপক্ষ টিভিতে যে প্রযুক্তি আনছে তার ব্যবহার গেমিং কনসোলের চেয়েও বেশি হবে।
আইটিভিতে এ প্রযুক্তি ব্যবহারের ফলে টিভির সামনে কোনো দর্শক মন্তব্য বা অঙ্গভঙ্গি করলে টিভি সেটা বুঝতে পারবে।
যুক্তরাষ্ট্রের প্রযুক্তিবিশ্লেষক পিটার মিসেক জানিয়েছেন, নতুন প্রযুক্তির এমন টিভি তৈরির পরিকল্পনা করে গেছেন অ্যাপলের প্রয়াত সিইও স্টিভ জবস। তার বায়োগ্রাফিতেও এমন ইঙ্গিত দিয়ে গেছেন তিনি।’
আগামী বছরই অ্যাপল আইটিভি বাজারে আনতে পারে বলেই ধারণা করছেন পিটার।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম



0 comments:
Post a Comment