সত্য মানুষকে মুক্তি দেয় আর মিথ্যা মানুষকে ধ্বংস করে
সবচেয়ে বড় প্রতারণা হলো তোমার ভাইকে এমন কথা বলা যা সে বিশ্বাস করে ফেলে অথচ তুমি তাকে মিথ্যে বলেছ । — আল হাদীস (আবু দাউদ শরীফ ঃ)
কথায় কথায় মিথ্যা বলা মুনাফেকী আমল। হাদীসে পাকে মিথ্যাকে মুনাফেকী আমল বলা হয়েছে। হাদীসে বলা হয়েছে- সত্য মানুষকে মুক্তি দেয় আর মিথ্যা মানুষকে ধ্বংস করে। হতে পারে মিথ্যার আশ্রয়ে সাময়িক লাভবান হয়, কিন্তু সূর্যের আলো যেমন গোপন থাকে না তেমনি শেষ পর্যন্ত মিথ্যাও গোপন থাকে না। একদিন না একদিন প্রকাশ পেয়েই যায়। তখন লোকের সম্মুখে পূর্বের তুলনায় আরো অধিক অপদস্থ হতে হয়। মানুষের কাছে তার কোন ইজ্জত-সম্মান থাকে না। সকলেই তাকে মিথ্যাবাদী মনে করে। আর আল্লাহপাক তো প্রথম থেকেই তার মিথ্যা সম্পর্কে অবহিত আছেন। সুতরাং এরূপ লোকের ইহকাল পরকাল উভয় কালই ধ্বংসমুখী।
শূকরে জন্মাবে মানুষের অঙ্গ!
বিজ্ঞানীরা এবার এমন এক ধরনের প্রাণী
তৈরির পরিকল্পনা করছেন, যেটির দেহে অঙ্গ-প্রত্যঙ্গ থাকবে অন্য প্রাণীর। ভ্রূণে ‘স্টেম সেল’ প্রবেশ করিয়ে ওই প্রাণীর শরীরের কিছু
অঙ্গ-প্রত্যঙ্গ পরিবর্তিত হয়ে স্টেম সেল দানকারী প্রাণীটির আকৃতি পাবে। অবাস্তব
মনে হলেও ইঁদুরের ওপরে গবেষণা চালিয়ে এরই মধ্যে সাফল্যও পেয়েছেন জাপানের টোকিও
বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক। তাঁদের দাবি, এই পদ্ধতিতে অন্য প্রাণীর শরীরে মানুষের স্টেম সেল প্রবেশ করিয়ে
মানবদেহের জন্য দরকারি অঙ্গ-প্রত্যঙ্গেরও জন্ম দেওয়া সম্ভব।
আর এ কাজে শূকরকেই
সম্ভাব্য প্রাণী হিসেবে চিহ্নিত করেছেন বিজ্ঞানীরা। রোগীর স্টেম সেল দিয়ে এভাবে
অঙ্গ-প্রত্যঙ্গ তৈরি করে তা প্রতিস্থাপনের কথা ভাবছেন তাঁরা।
সম্প্রতি ‘ইউরোপিয়ান সোসাইটি অব হিউম্যান
জেনেটিকস’-এর বার্ষিক সম্মেলনে টোকিও বিশ্ববিদ্যালয়ের ‘স্টেম সেল বায়োলজি অ্যান্ড রিজেনারেটিভ
মেডিসিন’ বিভাগের পরিচালক অধ্যাপক হিরোমিতসু নাকাউচি এই গবেষণা কর্মটি
উপস্থাপন করেন। তিনি ও তাঁর সহকারীরা জানান, কোনো প্রাণীর ভ্রূণে যদি অন্য প্রাণীর
স্টেম সেল যথাযথভাবে প্রবেশ করানো যায়, তাহলে প্রাণীটি জন্মগতভাবে যে রকম শারীরিক আকৃতি ও বংশগতির
বৈশিষ্ট্য পাওয়ার কথা, তা অনেকাংশে অনুপস্থিত হয়ে যায় এবং সেটির অঙ্গ-প্রত্যঙ্গ স্টেম
সেল প্রদানকারী প্রাণীর আকৃতি অনুসারে পরিবর্তিত হয়। এটি প্রমাণের জন্য তাঁরা ছোট
জাতের একটি ইঁদুরছানার ভ্রূণে একটি ধেড়ে ইঁদুরের স্টেম সেল প্রবেশ করান। তাঁরা
পদ্ধতিটির নাম দিয়েছেন ‘ব্লাস্টোসিস্টস কমপ্লিমেন্টেশন’। ইঁদুরছানাটি কিছুটা বড় হলে দেখা যায় এর
অগ্ন্যাশয় সঠিকভাবে তৈরি হয়নি। ফলে এটি শরীরের জন্য
ইনসুলিনসহ প্রয়োজনীয় হরমোন তৈরি করতে পারছে না। কিন্তু ইঁদুরটি সাবালক হওয়ার পর
দেখা যায়, এর শরীরে ডায়াবেটিসের কোনো লক্ষণ নেই, কারণ এটি এরই মধ্যে এমন একটি অগ্ন্যাশয়
তৈরি করে ফেলেছে, যেটি স্টেম সেল প্রদানকারী সুস্থ ধেড়ে ইঁদুরটির অগ্ন্যাশয়ের
অবিকল। এ থেকে জাপানি বিজ্ঞানীদের ধারণা, শুধু অগ্ন্যাশয় নয়, এই পদ্ধতিতে প্রাণীর প্রয়োজনীয় যেকোনো
অঙ্গ-প্রত্যঙ্গ অন্য প্রাণীর শরীরে স্টেম সেল প্রবেশ করানোর মাধ্যমে তৈরি করা
সম্ভব। সেটি স্বগোত্রভুক্ত প্রাণী না হলেও সম্ভব।
বিজ্ঞানীরা আরো দাবি করেছেন, অসুস্থ বা অঙ্গহানির মুখোমুখি মানুষের
চিকিৎসায় এ পদ্ধতি কাজে আসতে পারে। ‘ক্লোন’-এর বিষয়টি এরই
মধ্যে প্রমাণিত হলেও যেহেতু এটি সামাজিকভাবে ‘নীতি-বহির্ভূত’ হিসেবে স্বীকৃত, তাই মানুষকে
বাঁচাতে প্রকৃতির অন্য জীবজন্তুর অঙ্গ কৃত্রিমভাবে মানব শরীরে স্থাপনে এখন পর্যন্ত
কোনো বাধা নেই। অধ্যাপক নাকাউচি বলেন, এ পদ্ধতি মানুষের প্রয়োজনীয় অঙ্গ যেমন
অগ্ন্যাশয়, কিডনি ইত্যাদি তৈরিতে ভূমিকা রাখতে পারে। সে ক্ষেত্রে অসুস্থ
মানুষটির স্টেম সেল এমন একটি প্রাণীর ভ্রূণে ইনজেকশনের মাধ্যমে প্রবেশ করাতে হবে, যেটি মানুষের
শরীরে কার্যকর অঙ্গ-প্রত্যঙ্গ জন্ম দিতে সক্ষম। সেই অঙ্গ বা প্রত্যঙ্গটি ওই
প্রাণীর শরীরে বেড়ে উঠবে মানুষের অঙ্গের বৈশিষ্ট্য নিয়ে। তিনি আরো বলেন, শূকর হতে পারে
সেই জন্তু, যাতে জন্ম নেবে মানুষের অঙ্গ! আর এটি সবচেয়ে বেশি সাহায্য করবে
ডায়াবেটিসে আক্রান্ত রোগীদের। পরীক্ষাটি সফল হলে কিডনি রোগীরাও পেতে পারেন নিজের
কোষ দিয়ে শূকরের পেটে তৈরি সম্পূর্ণ কার্যক্ষম নতুন কিডনি! গবেষণাটি ক্লোন-উত্তর
গবেষণায় হুলস্থুল ফেলে দিয়েছে। দেখা যাক, এ থেকে আদৌ কোনো সুফল মেলে কি না!
সূত্র : টেলিগ্রাফ অনলাইন।
About the Author
Write About Yourself/Fellow Blogger Here!!!
Follow Me on Twitter [at] akashnill
Add this widget to your blog
Follow Me on Twitter [at] akashnill
Labels:
Discovery,
Human,
Science-And-Technology,
The-Best-Creation-Of-Man,
Thesis,
গবেষনা,
বিজ্ঞান ও প্রযুক্তি
Subscribe to:
Post Comments (Atom)
মানব জীবন সারাংশ
যা হয়েছে তা ভালই হয়েছে ,
যা হচ্ছে তা ভালই হচ্ছে,
যা হবে তাও ভালই হবে।
তোমার কি হারিয়েছে, যে তুমি কাঁদছ ?
তুমি কি নিয়ে এসেছিলে, যা তুমি হারিয়েছ?
তুমি কি সৃষ্টি করেছ, যা নষ্ট হয়ে গেছে?
তুমি যা নিয়েছ, এখান থেকেই নিয়েছ,
যা দিয়েছ এখানেই দিয়েছ।
তোমার আজ যা আছে ,
কাল তা অন্যকারো ছিল,
পরশু সেটা অন্যকারো হয়ে যাবে।
পরিবর্তনই সংসার এর নিয়ম ।
যা হচ্ছে তা ভালই হচ্ছে,
যা হবে তাও ভালই হবে।
তোমার কি হারিয়েছে, যে তুমি কাঁদছ ?
তুমি কি নিয়ে এসেছিলে, যা তুমি হারিয়েছ?
তুমি কি সৃষ্টি করেছ, যা নষ্ট হয়ে গেছে?
তুমি যা নিয়েছ, এখান থেকেই নিয়েছ,
যা দিয়েছ এখানেই দিয়েছ।
তোমার আজ যা আছে ,
কাল তা অন্যকারো ছিল,
পরশু সেটা অন্যকারো হয়ে যাবে।
পরিবর্তনই সংসার এর নিয়ম ।
জীবন মানে সংগ্রাম
চেয়েছিলাম শীতের কাছে
এক বিন্দু শিশির কণা
সে দিলো শৈত্যপ্রবাহ
আর তুষার ঝড়
বস্রহীন মানুষের আর্তনাদ
আর বেচেঁ থাকার যন্ত্রনা..
প্রকৃতির কাছে চেয়েছিলাম
একটি সুখের নীড়
সে দিলো নদীর ভাঙ্গন
আর সর্বনাশা জলোচ্ছ্বাস
এরই নাম জীবন,
বেচেঁ থাকা যায় না সংগ্রামহীন ..
এক বিন্দু শিশির কণা
সে দিলো শৈত্যপ্রবাহ
আর তুষার ঝড়
বস্রহীন মানুষের আর্তনাদ
আর বেচেঁ থাকার যন্ত্রনা..
প্রকৃতির কাছে চেয়েছিলাম
একটি সুখের নীড়
সে দিলো নদীর ভাঙ্গন
আর সর্বনাশা জলোচ্ছ্বাস
এরই নাম জীবন,
বেচেঁ থাকা যায় না সংগ্রামহীন ..
Popular Posts
- ডাউনলোড করুন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি- প্রকৌশলী মজিবুর রহমান Textbook For Class XI-XII
- বিভিন্ন রাশির জাতক-জাতিকার চারিত্রিক বৈশিষ্ট্য
- বাৎসরিক বাংলা রাশিফল 2015
- গর্ভবতীর ৯ মাসের বিপদ-আপদ
- সব রোগ নিরাময়ের এক বিধান প্রতিদিন দুই বেলা ত্রিফলা খান
- হিপনোটিজম বা সম্মোহনবিদ্যা : নিজেকে সম্মোহিত করুন
- রেজিষ্ট্রেশন ফরম
- বাৎসরিক বাংলা রাশিফল 2012
- ২১ শে ফেব্রুয়ারী: আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
- বিল গেটস এর অবিশ্বাস্য জীবনের কিছু তথ্য
Popular Posts Last 30 Days
- ডাউনলোড করুন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি- প্রকৌশলী মজিবুর রহমান Textbook For Class XI-XII
- রেজিষ্ট্রেশন ফরম
- বাংলাদেশের বিভিন্ন জেলার স্কুলের এস, এস, সি ২০১১ এর ফলাফল দেখুন
- পৃথিবী বিখ্যাত সফল মানুষেরা সাপ্তাহিক ছুটির দিনটি কীভাবে কাটান?
- বাংলাদেশের আদিবাসী ভাষা পরিচিতি
- সখি ও কাশফুল - আকাশনীল
- জেনে নিন ২০১৭ সাল আপনার জন্য কি সৌভাগ্য নিয়ে আসছে!
- পুরুষের স্বাস্থ্য: ১০টি স্বাস্থ্যঝুঁকি
- হিপনোটিজম বা সম্মোহনবিদ্যা : নিজেকে সম্মোহিত করুন
- বাৎসরিক বাংলা রাশিফল 2015
Popular Posts Last 7 Days
- ডাউনলোড করুন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি- প্রকৌশলী মজিবুর রহমান Textbook For Class XI-XII
- জড়িয়ে ধরবে, চুমু দেবে মোবাইল
- কৃশকায় হলেই নারী সুন্দরী হয়!
- হিট স্ট্রোক - কি করবেন?
- 9 Bizarre Beauty Treatments from Around the World
- রেগে গেলেন তো হেরে গেলেন
- মস্তিষ্ক চাঙ্গা রাখতে
- রমজান মাসে ফিট থাকুন : রোজার খাওয়া দাওয়ার নিয়ম মেনে চলুন
- শরণার্থী শিবিরে সিরীয় নারীদের পতিতাবৃত্তি
- নতুন নামে আবার প্রতারণার ফাঁদ!
স্মরনীয় বাণী
### আজ যা নির্ভুল বলে জানছি, কাল সেটাকেই চরম ভূল বলে মনে হয়।আজ যেটাকে চমকপ্রদ বুদ্ধি মত্ত্বা বলে ভাবছি, সেটাকেই জানব চরম নির্বুদ্ধিতা
### ‘বন্ধুকুল! পৃথিবীতে বন্ধু বলে কেউ আছে আমি জানিনে। শুধু আমার নয়, কারো আছে কিনা সন্দেহ!বন্ধু পাওয়া যায় সেই ছেলেবেলায় স্কুল-কলেজেই।প্রাণের বন্ধু।তারপর আর না ।’ ‘আর না? সারা জীবনে আর না?’
‘জীবন জুড়ে যারা থাকে তারা কেউ কারো বন্ধু নয়।তারা দু’রকমের।এনিমি আর নন্-এনিমি। নন্-এনিমিদেরই বন্ধু বলে ধরতে হয়।’
স্মরনীয় বাণী
# এই সংসারে নিজের বলতে কেউ নেই। কেউ কেউ আপন হয়, আপনার হতে চায়, ক্ষনকালের জন্য, কিছু দিনের জন্য। তুমি যদি সমস্ত জীবনটাকে ছোট করে হাতের তালুর মধ্যে তুলে ধরে একটা বলের মতো ঘুরিয়ে ফিরিয়ে দেখো, ‘ত’ দেখবে যে তুমি ছাড়া, তোমার আয়নায় মুখ ছাড়া, তোমার আপনার বলে কেই নেই, সত্যি কেউ নেই।
#মানুষের স্বভাব হচ্ছে অন্যদের টেনশানে ফেলে সে আনন্দ পায়। সৃ্ষ্টিকর্তাও আমাদের টেনশানে ফেলে আনন্দ পান বলেই মানবজাতি সারাক্ষন টেনশানে থাকে।
#মানুষের মহত্ত্বম গুনের একটির নাম কৌতুহল।
হে মানবজাতি তোমরা বাক্য, কর্ম ও চিন্তায় সৎ হও!!!
***যে ব্যক্তি বাক্য, কর্ম ও চিন্তায় সৎ নয়, সে প্রকৃত মানুষ নয়।একজন পরিপূর্ণ মানুষ হতে হলে, একজন পরিপূর্ণ সৎ লোক হতে হবে। যে ব্যক্তি সকল বিষয়ে সৎ থাকে, সেই সর্বশ্রেষ্ঠ মানব। মানুষের ধর্ম এর চেয়ে কর্ম বড়।তাই করো ধর্মকে গুরুত্ব না দিয়ে তার কর্মকে গুরুত্ব দেয়া উচিত।***



0 comments:
Post a Comment